একনজরে

10/recent/ticker-posts

Youngest Grammy Winner Ever সর্বকনিষ্ঠ গ্র্যামি বিজয়ী, ৮ বছর বয়সী মেরিল্যান্ডের মেয়ে অরা


খোশখবর ডেস্কঃ সর্বকনিষ্ঠ গ্র্যামি বিজয়ী হয়ে ৮ বছর বয়সেই রেকর্ড গড়ে ফেলল মেরিল্যান্ডের মেয়ে অরা ভি।'ড্যাডি-ডটার' অ্যালবামের মাধ্যমে এত কম বয়সেই অরা ভি. এবং তার বাবা যৌথভাবে শ্রেষ্ঠ শিশু অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছেন। 'হারমনি' নামের এই অ্যালবামটি তৈরি করেছেন তাঁরা।তাঁদের অ্যালবাম Harmony পেয়েছে ‘Best Children’s Music Album’ বিভাগে সম্মান।

গুগলে আরও 'খোশখবর'


গ্র্যামি ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার গৌরব এর আগে ৯ বছর বয়সে ছিল ব্লু আইভির। ৮ বছর বয়সে অরা ভ্যালেন্টিনা সিমন্স (Aura Valentina Simmons)-এর এই সর্বকনিষ্ঠ একক -স্বীকৃত গ্র্যামি বিজয়ী হওয়াটাকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তার পরিবার।পুরস্কার গ্রহণের সময় অরা বলে, "এখানে আসতে পেরে সত্যিই সম্মানের। আমরা এতদূর পৌঁছাবো ভাবতে পারিনি।"


মার্কিন যুক্তরাষ্ট্রের Maryland-এর বাসিন্দা অরা ছোট থেকেই সঙ্গীতচর্চা শুরু করে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, খুব অল্প বয়স থেকেই তার সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। এত কম বয়সে গ্র্যামি জয় শুধু অরার ব্যক্তিগত সাফল্য নয়, বরং নতুন প্রজন্মের প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেই মনে করছেন সঙ্গীত বিশ্লেষকরা।

আশ্চর্য এক কোটেশন সাইট 

অরার বাবা ফিউচ একজন পেশাদার সঙ্গীতশিল্পী। শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষামূলক সঙ্গীতের অভাব দেখে তিনি নিজেই সঙ্গীত তৈরি শুরু করেন। তাঁর তৈরি ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়। অরা তাঁর শো-তে যেত এবং ধীরে ধীরে মঞ্চে উঠতে শুরু করে।


মাত্র ৪ বছর বয়সে 'আই অ্যাম আ কুল' গানে প্রথম বাবা-মেয়ে একসঙ্গে কাজ করেন। এরপর 'হারমনি' অ্যালবামটি তৈরি হয়, যেখানে 'আই অ্যাম লাভ', 'আই অ্যাম লাইট', 'মাই ড্যাডি'-র মতো গান রয়েছে। 'হারমনি' অ্যালবামে অরা শান্তি, ভালোবাসা আর সহমর্মিতার গান শুনিয়েছে।
তথ্যঃ goodnewsnetwork  

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code