খোশখবর ডেস্কঃ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, পুডুচেরি, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। রয়েছে ৬টি রাজ্যের উপ-নির্বাচন। ভারতের বিভিন্ন অঞ্চলে ভোট নিয়ে জমজমাট প্রচার পরিস্থিতির মধ্যেই চোখ রাখা যেতে পারে গোটা বিশ্বের নির্বাচনী ক্যালেন্ডারে। ২০২৬ সালে কোথায় বড় নির্বাচন হয়েছে বা হতে চলেছে তার একটা তালিকা তুলে এনেছে স্ট্যটিস্টা ডট কম।
ইউটিউবে দেখুন খোশখবর
স্ট্যটিস্টার তথ্য অনুসারে ২০২৬ সালে বিশ্বজুড়ে ৪০টিরও বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা – এতে ১৫০ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে কিছু ইতিমধ্যেই হয়েছে। যেমন সদ্য বাংলাদেশে হয়ে গেছে সে দেশের জাতীয় নির্বাচন।
বিভিন্ন দেশে এত নির্বাচন থাকায় গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।সবচেয়ে নজরকাড়া নির্বাচনের মধ্যে রয়েছে নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন (Midterm Elections), যা কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে।
গুগলে আরও খোশখবর
উন্নত গণতান্ত্রিক দেশ থেকে ছোট দেশ—সব ক্ষেত্রেই এই নির্বাচনগুলো অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নেবে। যেমন অক্টোবর মাসে ব্রাজিলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ভোটাররা রাষ্ট্রপতি, আইনসভা এবং প্রাদেশিক সরকার নির্বাচন করবেন। ইউরোপে, এপ্রিল মাসে হাঙ্গেরির নির্বাচন। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবার বড় পরীক্ষার মুখে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে, ইজরায়েলে অক্টোবরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আইনসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, সেপ্টেম্বরেই রাশিয়ায় রয়েছে নির্ধারিত আইনসভা নির্বাচন (স্টেট ডুমা)। আর বিশ্বের কোথায় কবে নির্বাচন? দেখে নিন স্ট্যটিস্টা তালিকা থেকে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ