২০২২ সালে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় যোগ দেওয়ার জন্য সাময়িক বিরতি নিয়েছিল ব্যান্ড BTS। এই অনুষ্ঠানে পূর্ণাঙ্গভাবে আবার একত্রিত হল দলটি। BTS সদস্যরা স্বীকার করেন, বিরতির সময়ে তারা ভেবেছিলেন—সম্ভবত ভক্তরা তাদের ভুলে যেতে পারে। তবে সেই আশঙ্কা দূরে সরিয়েই তারা ঘোষণা করেন নতুন যুগ—‘BTS 2.0’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় বয় ব্যান্ডের পুনর্মিলন যেন ভক্তদের কাছে স্বপ্নপূরণ ছিল।
গুগলে আরও খোশখবর
তবে কত মানুষ এসেছিল সিওলের ঐতিহাসিক Gwanghwamun Square-এ? এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এক রিপোর্টে বলা হচ্ছে যেখানে প্রায় ২ লক্ষ ৬০ হাজার দর্শকের উপস্থিতি ছিল। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক কনসার্টগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
কিন্তু Seoul Metropolitan Government-এর দাবি অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৪২ হাজার মানুষ—এ তথ্য জানিয়েছে The Korea Times। অন্যদিকে, বিনোদন সংস্থা HYBE মোবাইল নেটওয়ার্ক ডেটার ভিত্তিতে দর্শকসংখ্যা প্রায় ১ লক্ষ ৪ হাজার (১,০৪,০০০) বলে অনুমান করেছে। ফলে অনুষ্ঠানে দর্শকসংখ্যা নিয়ে এই বড় ধরনের পার্থক্য নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে উপস্থিতির হিসাব কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়ে।
তথ্যঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ