একনজরে

10/recent/ticker-posts

Popular Music Streaming Platforms বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম কোনটা? সবচেয়ে বেশি স্পটিফাই শুনছে ভারত !

খোশখবর ডেস্কঃ গান বাজনা বা মিউজিক শুনতে রেডিও, গ্রামাফোন, টেপ রেকর্ডার, বা আইপডের দিন শেষ। গত কয়েক বছরে গান শোনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে হাজির হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ২০২৬ সালের ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ টি ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (International Federation of the Phonographic Industry)-এর প্রকাশিত গ্লোবাল মিউজিক রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী রেকর্ডেড মিউজিক আয়ের প্রায় ৭০ শতাংশই এসেছে স্ট্রিমিং থেকে। অর্থমূল্যে যার পরিমাণ ২২ বিলিয়ন ডলারেরও বেশি।


স্ট্যটিস্টা-র দেওয়া তথ্য অনুযায়ী স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে এই বাজারে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পটিফাই (Spotify)। ২০০৬ সালে চালু হওয়া সুইডিশ এই প্ল্যাটফর্মটির ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ছিল ৭৫১ মিলিয়নের বেশি, যার মধ্যে প্রায় ২৯০ মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার।

গুগলে আরও খোশখবর 


Statista-র সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালে ভারত, যুক্তরাজ্য, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহৃত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছিল স্পটিফাই। এই দেশগুলিতে ৫৪ থেকে ৭৭ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা গত বছরে Spotify-এর জন্য অর্থ খরচ করেছেন।

Statista-র দেওয়া চার্টে পাঁচটি দেশে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং পরিষেবার জন্য অর্থ প্রদানকারী উত্তরদাতাদের শতাংশের বিবরণ দেওয়া হয়েছে। সেখানে ভারত, যুক্তরাজ্য এবং জার্মানিতে জনপ্রিয়তার দিক থেকেস্পটিফাই শীর্ষে রয়েছে। যেখানে তাদের অর্থপ্রদানকারী ব্যবহারকারীর হার যথাক্রমে ৭৭%, ৭০% এবং ৭০%।


ইউটিউব মিউজিক ভারতে দ্বিতীয় (৫৭%) এবং যুক্তরাজ্যে তৃতীয় (৩২%) সর্বাধিক জনপ্রিয় পেইড পরিষেবা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে (৪১%) এবং যুক্তরাজ্যে (৩৬%) অ্যাপল মিউজিক/আইটিউনসের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে।


তবে চিনে সেন্সরশিপ ও জিও-রেস্ট্রিকশনের কারণে ইউরোপ ও আমেরিকার অনেক অ্যাপই সহজলভ্য নয়। ফলে চিনের স্ট্রিমিং বাজারে আধিপত্য বিস্তার করেছে স্থানীয় প্ল্যাটফর্মগুলো। চিনে শীর্ষস্থানীয় স্ট্রিমিং পরিষেবাগুলো হলো কিউকিউ মিউজিক (৫৬%), নেটইজ (৪৮%), এবং কুগৌ (৪৬%)।

তথ্যঃ স্ট্যটিস্টা ডট কম

তথ্যঃ এনডিটিভি ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code