একনজরে

10/recent/ticker-posts

World’s Billionaires List বিশ্বের সুপার ধনীদের ঠিকানা, কোন দেশে সবচেয়ে বেশি বিলিয়নেয়ার?


খোশখবর ডেস্কঃ ক্রমশই বৈষম্য প্রকট হচ্ছে বিশ্বজুড়ে। একদিকে খেতে না পাওয়া মানুষের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তার উল্টো দিকেই লম্বা হচ্ছে অতি ধনীদের তালিকা। সদ্য প্রকাশিত হয়েছে Forbes–এর প্রকাশিত ২০২৬ সালের World’s Billionaires List। সেই তালিকা অনুযায়ী বিশ্বের ধনীতম সবচেয়ে বেশি নাগরিক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকার সর্বশেষ আপডেট অনুযায়ী দেশটিতে মোট ৯৮৯ জন বিলিয়নিয়ার রয়েছেন।


স্ট্যাটিস্টা ডট কম- এর তথ্য অনুযায়ী বিশ্ব অর্থনীতির মানচিত্র এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত পরিবর্তনশীল। ২০২৬ সালের ফোর্বস বিলিয়নেয়ার তালিকাটি কেবল কয়েকজন অতি-ধনীর হিসাব নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির নতুন মেরুকরণ, প্রযুক্তিগত উৎকর্ষ এবং সম্পদের নতুন উৎসগুলোর এক প্রামাণ্য দলিল।

গুগলে আরও খোশখবর 


এই তালিকায় অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিন, যেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ৬১০। তবে বিশ্ব অতি বড়লোকেদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত - যেখানে তালিকাভুক্ত বিলিয়নিয়ারের সংখ্যা ২২৯। যুক্তরাষ্ট্র, চিন ও ভারতের পর বিলিয়নিয়ারের সংখ্যায় চতুর্থ স্থানে রয়েছে জার্মানি (২১২ জন) এবং পঞ্চম স্থানে রাশিয়া (১৪৭ জন)।
ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে বিশ্বে ৩৯০ জন নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছে—অর্থাৎ গড়ে প্রতিদিনের হিসেবে একজনেরও বেশি। এর ফলে সারা বিশ্বে বিলিয়নিয়ারের মোট সংখ্যা বেড়ে ৩,৪০০–এর বেশি হয়েছে। ২০২৬ সালের তালিকায় প্রথমবারের মতো বিলিয়নিয়ার হয়েছেন আফগানিস্তান ও পাকিস্তান থেকেও।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code