খোশখবর ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল এক খুদে মেয়ের চিঠি। মাত্র ১০ বছরের এক খুদে কন্যা কায়েলা, আবেগভরা ভাষায় Pluto-কে আবার পূর্ণাঙ্গ গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে NASA-কে। তার হাতের লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তা নিয়ে আবেগভরা চর্চার ঝড় উঠেছে।
মাত্র ১০ বছরের খুদে কায়েলা,তার হাতের লেখা চিঠিতে NASA-কে অনুরোধ জানিয়েছে—প্লুটোকে আবার পূর্ণাঙ্গ গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
কায়েলার যুক্তি, প্লুটো আমাদের সৌরজগতের অংশ এবং একসময় সেটিকে গ্রহ হিসেবেই ধরা হত। বর্তমানে তাকে ‘ডোয়ার্ফ প্ল্যানেট’ বলা হলেও, তার মতে প্লুটোর আবার গ্রহের মর্যাদা পাওয়া উচিত। শুধু নিজের অনুভূতি নয়, সে লিখেছে—এই সিদ্ধান্তে তার মতো অনেক শিশু খুশি হবে।
চিঠিতে কায়েলা বেশ কিছু তথ্যও তুলে ধরেছে। যেমন প্লুটো Kuiper Belt-এ অবস্থিত। ১৯৩০ সালে Clyde Tombaugh এটি আবিষ্কার করেন। প্লুটো পৃথিবীর চাঁদের চেয়েও ছোট।এর রয়েছে পাঁচটি উপগ্রহ।
Dear @NASA. From 10 year old Kaela. She is mailing to you today. Too cute not to post. She and her family are friends of ours. #bringplutoback pic.twitter.com/goPIb55iQG
— Mike's Weather Page (@tropicalupdate) April 9, 2026
তবে চিঠির শেষে ছোট্ট মেয়েটি তার হাতের লেখা বা বানানে কোনও ভুল থাকলে ক্ষমাও চেয়ে নিয়েছে। প্লুটোর জন্য এই আন্তরিক আবেদন, এই সরলতা ও কৌতূহলই নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

1 মন্তব্যসমূহ
Darun
উত্তরমুছুন