খোশখবর ডেস্কঃ ২০২৬ সালের ভারত সেরা সুন্দরী হলেন গোয়ার সাধ্বী সতীশ সাইল। ৬১তম ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আয়োজিত হয়েছিল ভুবনেশ্বরে। জমকালো আয়োজন, আলোঝলমলে মঞ্চ আর তীব্র প্রতিযোগিতার শেষে সেরার মুকুট জয় করে নেন গোয়ার কন্যা। এই তথ্য প্রকাশ করেছে এনডিটিভি ডট কম। ফেমিনা মিস ইন্ডিয়া গোয়া ২০২৬ খেতাবজয়ী এই তরুণী এখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।
সাধ্বী সতীশ সাইল পেশায় একজন মডেল হলেও সমাজসেবামূলক কাজের সঙ্গেও গভীরভাবে যুক্ত। শিশু কল্যাণ, স্বাস্থ্য পরিষেবা এবং বিশেষভাবে অপুষ্টিতে ভোগা ও শ্রবণ-বাক্প্রতিবন্ধী শিশুদের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাধ্বী, যিনি আগামী দিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দেশের মুখ হবেন।
#SadhviSail shines as Femina Miss India World 2026 at a dazzling night in KIIT Bhubaneswar.https://t.co/Ban3VUlUkH
— Filmfare (@filmfare) April 19, 2026
সাধ্বীর কথায়, ছোট শহর থেকে উঠে এসে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ ছিল না। আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে ওঠাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন মহারাষ্ট্রের রাজনন্দিনী পাওয়ার এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন জম্মু ও কাশ্মীরের ডা. শ্রী অদ্বৈতা।
তথ্যঃ এনডিটিভি ডট কম / ছবিঃ সোশ্যাল মিডিয়া
.jpg)
0 মন্তব্যসমূহ