একনজরে

10/recent/ticker-posts

Multi-Colored Flour War ব্যতিক্রমী উৎসব, রঙিন ‘ময়দার যুদ্ধ’-তে মাতে গ্রিসের উপকূল শহর

খোশখবর ডেস্কঃ পৃথিবীর বুকে মজার ও আশ্চর্য ঘটনার যেন শেষ নেই। যেমন ফি বছর ‘ফ্লাওয়ার ওয়ার’বা একে অপরকে ময়দা ছুঁড়ে মারার লড়াইয়ে মাতেন গ্রিসের গালাক্সিদির মানুষ। এবারও লেন্ট ঋতুর সূচনা উপলক্ষে রঙিন উৎসবে মেতে উঠল গ্রিসের উপকূলবর্তী শহর। এই খবর প্রকাশ করেছে হাফপোস্ট ডট কম।


সদ্য শহরের প্রধান উপকূলীয় সড়কজুড়ে জমে ওঠে এই ব্যতিক্রমী উৎসব। প্রায় ১,৭০০ জন স্থানীয় বাসিন্দার পাশাপাশি বহু পর্যটকও অংশ নেন এই রঙিন লড়াইয়ে। অল্প সময়ের মধ্যেই গোটা এলাকা রঙিন ময়দায় ঢেকে যায়। কেউ সরাসরি অংশ নিলেও, অনেকেই আবার বারান্দা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন।

গুগলে আরও খোশখবর 


এই উৎসব অনুষ্ঠিত হয় ‘ক্লিন মানডে’ উপলক্ষে, যা Lent-এর শুরুর দিন হিসেবে পরিচিত। ইস্টারের আগে ৪০ দিনের উপবাসপর্ব শুরু হওয়ার এই দিনটি গ্রিক অর্থোডক্স খ্রিস্টানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। স্থানীয়দের বক্তব্য এই প্রথার সূচনা প্রায় ১৮০০ সালের দিকে, যখন পূর্বপুরুষরা নদী পথে এই মজাদার খেলার ঐতিহ্য এখানে নিয়ে আসেন।


তবে রিপোর্ট অনুসারে এই উৎসব শুধু গালাক্সিদিতেই দেখা যায়। রাজধানী Athens থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরের উৎসব অন্য জায়গার তুলনায় অনেক বেশি প্রাণবন্ত ও উচ্ছ্বল। যেখানে গ্রিসের অন্যান্য অঞ্চলে ‘ক্লিন মানডে’ মূলত ঘুড়ি ওড়ানো ও সামুদ্রিক খাবার খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, সেখানে গালাক্সিদিতে তা রূপ নেয় এক রঙিন উল্লাসে।

প্রতি বছরই দেশ-বিদেশ থেকে পর্যটকরা এই উৎসবে গালাক্সিদিতে অংশ নিতে আসেন। ঐতিহাসিকভাবে এই শহর একসময় গুরুত্বপূর্ণ বন্দরনগরী ছিল। এই মজার ‘ময়দার যুদ্ধ’ উৎসব আজও শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে রেখেছে।

তথ্যঃ হাফপোস্ট ডট কম / ছবিঃ Yahoo News এক্স হ্যাণ্ডেল

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code