একনজরে

10/recent/ticker-posts

Solar Power Space Travel আসছে বিপ্লব! নতুন স্টার্টআপ, সূর্যের শক্তিতেই এবার ছুটবে মহাকাশযান!


খোশখবর ডেস্কঃ প্রতি বছর হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় মহাকাশে। বলা হচ্ছে যত দিন যাবে মহাকাশে মানুষের চলাফেরা আরও বাড়বে। আধুনিক মহাকাশযানকে বিভিন্ন কক্ষপথের মধ্যে দ্রুত ছোটানোর জন্য গতির প্রয়োজন বেড়েছে। প্রচলিত জ্বালানি ও সৌরবিদ্যুৎ নির্ভর প্রযুক্তি দিয়ে চললেও বিকল্পের সন্ধান করে চলেছেন মহাকাশ বিজ্ঞানীরা।


এমন পরিস্থিতিতেই মহাকাশ প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলতে সূর্যের শক্তিকেই হাতিয়ার করতে চলেছেন প্রাক্তন SpaceX ইঞ্জিনিয়ার জেফ থর্নবার্গ। এই কাজে নেমেছে তাঁরই প্রতিষ্ঠিত সংস্থা পোর্টাল স্পেস সিস্টেম ( Portal Space Systems)। ইতিমধ্যে জেফ থর্নবার্গের স্টার্টআপ সংস্থা ৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করে ফেলেছে যার লক্ষ্য ভবিষ্যতের মহাকাশযানের জন্য দ্রুত ও দক্ষ প্রপালশন প্রযুক্তি তৈরি করা। এই তথ্য প্রকাশ করেছে এনডিটিভি ডট কম।

গুগলে আরও খোশখবর 


পোর্টাল স্পেস সিস্টেম যে প্রযুক্তি ওপর কাজ করছে, সেটি ‘সোলার থার্মাল প্রপালশন’ নামে পরিচিত। এই পদ্ধতিতে সূর্যের আলোকে এক জায়গায় এনে প্রপেলান্ট গরম করা হয় এবং সেই তাপশক্তি ব্যবহার করে মহাকাশযানকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়। প্রচলিত প্রযুক্তির তুলনায় এটি আরও কাজের ও কম খরচের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এই বিষয়ে NASA আগে পরীক্ষা চালালেও তা বাস্তবায়িত হয়নি। অথচ এর প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। জানা গিয়েছে, থর্নবার্গ আগে SpaceX-এর অত্যাধুনিক র‍্যাপ্টর ইঞ্জিন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার তিনি নতুন প্রযুক্তি নিয়ে এগোচ্ছেন। ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনী ও একাধিক বেসরকারি বিনিয়োগকারী এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। সংস্থার পরিকল্পনা ২০২৭ সালেই একটা মিশনে নেমে পড়া যাবে। এই প্রযুক্তি সফল হলে স্পেসসিপ ও স্যাটেলাইটের খরচ কমবে এবং গতি বাড়বে। এমনকি পারমাণবিক শক্তিচালিত প্রযুক্তির পথও খুলে যেতে পারে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code