একনজরে

10/recent/ticker-posts

TIME100 2026 এবারের টাইম ১০০ প্রভাবশালী তালিকায় কারা? নির্বাচন করা হয় কীভাবে?


খোশখবর ডেস্কঃ সদ্য প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত TIME ম্যাগাজিন-এর এই মুহূর্তে বিশ্বকে প্রভাবিত করা বার্ষিক TIME100 জনের তালিকা। ২০২৬ সালের তালিকায় এই তালিকায় উঠে এসেছে সেই ১০০ জন মানুষের নাম যাদের রাজনীতি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের উদীয়মান কণ্ঠস্বর হিসেবে এবং বিশেষ কাজের ক্ষেত্রে দেখা গেছে।


প্রতিবারের মতোই, বিশ্ব রাজনীতির প্রভাবশালী নেতাদের বড় অংশ জুড়ে রয়েছে এই তালিকায়। ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু এবং শি জিনপিং এর মতো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি উঠে এসেছেন নতুন প্রজন্মের মুখ, যেমন জোহরান মামদানি (Zohran Mamdani)। এছাড়াও তালিকায় রয়েছেন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা — যেমন মার্কো রুবিও, মার্ক কার্নি এবং ক্লডিয়া শিনবাউম।

এশিয়ার দিক থেকে তালিকায় আছেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানে তাকাইছি (Sanae Takaichi) এবং নেপালের তরুণ নেতা ও প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (Balendra Shah) নতুন প্রজন্মের নেতৃত্বের ইঙ্গিত দিয়েছেন। ধর্মীয় ও কূটনৈতিক ক্ষেত্র থেকেও স্থান পেয়েছেন চতুর্দশ পোপ লিও ( Pope Leo XIV) এবং মার্কিন দূত স্টিভ উইটকফ (Steve Witkoff)।


এই তালিকায় ভারতীয় হিসেবে উঠে এসেছে প্রযুক্তি জগতে পরিচিত নাম সুন্দর পিচাই( Sundar Pichai), বিনোদন জগতের রণবীর কাপুর ( Ranbir Kapoor), আন্তর্জাতিক মঞ্চে ভারতের রন্ধনশিল্পের প্রতিনিধিত্ব করা শেফ বিকাশ খান্না (Vikas Khanna)।


কেমন করে বাছা হয়েছে TIME100?

২০২৬ সালের TIME100 কীভাবে নির্বাচন করা হল তা নিয়ে টাইম ডট কম-এ একটি প্রবন্ধ লিখেছেন TIME ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস (Sam Jacobs)।

তাঁর লেখার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় - প্রতি বছরই আমরা আলোচনা করি—কারা TIME100-এ থাকার যোগ্য। প্রভাব নির্ধারণের জন্য কোনও একক মানদণ্ড নেই। আমাদের নির্বাচন নির্ভর করে সেই ঘটনাগুলোর উপর, যেগুলো প্রতি বছর বিশ্বকে প্রভাবিত করছে এবং সেই মানুষদের উপর, যারা সেই ঘটনাগুলোর পিছনে আছেন। এই তালিকা তৈরির জন্য আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সম্পাদক, সাংবাদিক ও সূত্রদের মতামত নিই এবং প্রতিদিন আসা সুপারিশগুলো পর্যালোচনা করি। আমরা মনে করি, সব ১০০ জনকে সবাই চিনবেন না—এটাই TIME100-এর আকর্ষণের একটি বড় অংশ, এবং এটাই এর দীর্ঘস্থায়ীতার কারণ।


তিনি আরও লিখেছেন - সাম্প্রতিক বছরগুলোতে আমরা TIME100 ক্ষেত্রকে আরও বিস্তৃত করেছি—বিশেষ করে সেই ক্ষেত্রগুলোতে, যেগুলো ভবিষ্যৎকে গঠন করছে, যেমন AI, জলবায়ু, স্বাস্থ্য এবং সমাজসেবা। পাশাপাশি, ডিজিটাল নির্মাতাদের মতো নতুন ক্ষেত্রেও ব্যক্তিদের প্রভাব ক্রমশ বাড়ছে।

তথ্যঃ অনলাইন TIME ম্যাগাজিন ও ফার্স্টপোস্ট ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code