একনজরে

10/recent/ticker-posts

World and Asia richest ফের বিশ্বে সবচেয়ে বিত্তশালী ইলন মাস্ক, এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে?


খোশখবর ডেস্কঃ বিশ্বে ধনীতমদের যে নতুন তালিকা, তাতে ফের একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেন ইলন মাস্ক। সদ্য প্রকাশিত সর্বশেষ Bloomberg Billionaires Index অনুযায়ী আনুমানিক ৬৫৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তিনি এই পৃথিবীর বুকে শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর পরেই রয়েছেন ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ ২৮৬ বিলিয়ন ডলার, এবং জেফ বেজোস, যার মোট সম্পদ ২৬৯ বিলিয়ন ডলার। বিশ্বের ধনী মানুষদের এই তালিকায় আরও উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছেন মার্ক জাকারবার্গ এবং ল্যারি এলিসন।


অন্যদিকে সদ্য প্রকাশিত Bloomberg Billionaires Index অনুযায়ী এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় এসেছে বড় পরিবর্তন। গৌতম আদানি এবার ছাপিয়ে গেছেন মুকেশ আম্বানি-কে, হয়ে উঠেছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে Bloomberg Index অনুযায়ী ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯২.৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, মুকেশ আম্বানির সম্পদ ৯০.৮ বিলিয়ন ডলার। তবে দু’জনেই এখনও বিশ্বের শীর্ষ ২৫ ধনীতম ব্যক্তির তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন।


তালিকা অনুযায়ী ভারতে আদানি ও আম্বানির পর তৃতীয় স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তল (৩৬.৯ বিলিয়ন ডলার)। এরপর আছেন শিব নাদার (৩৩.৫ বিলিয়ন ডলার), শাপুর মিস্ত্রি ও তাঁর পরিবার (৩৩.২ বিলিয়ন ডলার), সাবিত্রী জিন্দাল (৩২.৭ বিলিয়ন ডলার)।তালিকায় আরও রয়েছেন সুনীল মিত্তল ও তাঁর পরিবার (২৫.১ বিলিয়ন ডলার), দিলীপ সাংভি (২৪.২ বিলিয়ন ডলার), আজিম প্রেমজি (২২.৫ বিলিয়ন ডলার) এবং কুমার মঙ্গলম বিড়লা (২২.৪ বিলিয়ন ডলার)।

তথ্যঃ ইন্ডিয়া টুডে

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code