খোশখবর ডেস্কঃ সদ্য ১৭ এপ্রিল চলে গেল বিশ্ব পাবলিক ট্রান্সপোর্ট দিবস। সেই উপলক্ষে স্ট্যাটিস্টা প্রকাশিত এক গুরুত্বপূর্ণ সমীক্ষায় উঠে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থার তালিকা। এই সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সেরা গণপরিবহন ব্যবস্থার শীর্ষস্থান দখল করেছে Hong Kong।
Time Out-এর পরিচালিত এই সমীক্ষায় ৫০টিরও বেশি দেশের ১৮,৫০০-রও বেশি যাত্রী অংশগ্রহণ করেন। সমীক্ষায় দেখা গেছে, হংকংয়ের ৯৮ শতাংশ যাত্রী তাদের গণপরিবহন ব্যবস্থাকে ‘ভালো’ বা ‘অসাধারণ’ বলেছে। হংকংয়ের উন্নত পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হল Mass Transit Railway (MTR), যেখানে রয়েছে ১০টি বিস্তৃত রেললাইন। এর পাশাপাশি আধুনিক এয়ার কন্ডিশন্ড বাস, মিনিবাস এবং ঐতিহ্যবাহী ডাবল-ডেকার ট্রাম শহরের যাতায়াতকে দ্রুত, আরামদায়ক ও নির্ভরযোগ্য করে তোলে।
গুগলে আরও খোশখবর
তবে এই সমীক্ষার এশিয়ার শহরগুলিই গণপরিবহন ব্যবস্থায় সেরা হিসেবে উঠে এসেছে। তালিকায় হংকংয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছে সাংহাই( Shanghai) , তৃতীয় স্থানে বেজিং ( Beijing)। এছাড়া পঞ্চম স্থানে তাইপেই ( Taipei), অষ্টম স্থানে সিওল (Seoul) এবং নবম স্থানে জায়গা করে নিয়েছে ভারতের মুম্বই ( Mumbai)।
ইউরোপীয় শহরগুলির মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে সেরা শহর হিসেবে উঠে এসেছে লন্ডন (London), যা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে। এই শহরের ৮৬ শতাংশ যাত্রী গণপরিবহন পরিষেবাকে ভাল বলেছে । তার ঠিক পরেই সপ্তম স্থানে রয়েছে ভিয়েনা (Vienna), যেখানে ৮৪ শতাংশ মানুষ পরিবহন ব্যবস্থার প্রশংসা করেছেন।
আধুনিক, নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা একটি শহরের জীবনযাত্রার মান উন্নত করতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতের নগর পরিকল্পনায় এই দিকটিকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ