খোশখবর ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিও ‘ডাই ডাই’- এ হাজির হয়ে সকলকে ফের মাতিয়ে দিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তাঁর ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘ডাই ডাই’-এর অফিসিয়াল মিউজিক ভিডিও। গানটিতে শাকিরার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় আফ্রোবিট শিল্পী বার্না বয়। সব থেকে আলোচিত বিষয় হল এই ভিডিওয় সকলের নজর কেড়েছে উগান্ডার জনপ্রিয় নৃত্যদল ‘ট্রিপলেটস ঘেট্টো কিডস’।
কিন্তু কারা এই ‘ঘেট্টো কিডস’? মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাঠে-ঘাটে রাস্তায় অসাধারণ ছন্দে নাচ করতে দেখা যায় আফ্রিকা মহাদেশের উগান্ডার এইসব ছোট ছোট ছেলেমেয়েদের। খালি গায়ে বা অতি সাধারণ রঙচটা পোশাকে তাদের নাচ আপনার নজর কাড়বেই। যেন নাচটা তাদের কাছে জলভাত। এরাই জনপ্রিয় নৃত্যদল ‘ঘেট্টো কিডস’।
গুগলে আরও খোশখবর
২০১৪ সালে দাউদা কাভুমা প্রতিষ্ঠা করেন ‘ঘেট্টো কিডস’। কাম্পালার কাটওয়ে বস্তির শিশুদের নিয়ে গড়ে ওঠা এই নৃত্য ও সঙ্গীত দল প্রথম আন্তর্জাতিক পরিচিতি পায় এডি কেনজোর গানে তাদের নাচের ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে। ফ্রেঞ্চ মন্টানার বিখ্যাত ‘আনফরগেটেবল’ মিউজিক ভিডিওতেও অংশ নেয় তারা। ২০২২ কাতার বিশ্বকাপ ঘিরেও বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছে তারা।
২০২৩ সালে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’-এ অংশ নিয়ে আরও জঞ্জর কাড়ে ‘ঘেট্টো কিডস’। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিও “ডাই ডাই”- তে তুমুল নাচে জমিয়ে দিয়েছে খুদেদের এই নাচের দল। বিশ্বকাপের মতো বিশাল আন্তর্জাতিক মঞ্চে তাদের অংশগ্রহণ এখন উগান্ডাসহ সমগ্র আফ্রিকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের মঞ্চে এবার পারফর্ম করতে চলেছে ‘ঘেট্টো কিডস’। শাকিরার আমন্ত্রণেই এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা পাচ্ছে আফ্রিকার এই প্রতিভাবান দল। বিশ্বকাপের মতো বিশাল আন্তর্জাতিক মঞ্চে তাদের অংশগ্রহণ এখন উগান্ডাসহ সমগ্র আফ্রিকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
তথ্যঃ BellaNaija.com / ntvkenya.co.ke
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpg)
.jpg)
0 মন্তব্যসমূহ