খোশখবর ডেস্কঃ আজই যদি ভিনগ্রহ থেকে কোনও এলিয়েনের সিগনাল পায় মানুষ? ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া কেবল একটি বৈজ্ঞানিক অর্জন নয়, তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এ হবে এমন একটি মুহূর্ত যা হতবাক করে দিতে পারে গোটা বিশ্বকে। কিন্তু এই খবর কীভাবে জানানো যাবে পৃথিবীবাসীকে। যদি গুজব বা ভুল তথ্য মিশে যায় তা বিভ্রান্তি ও গণআতঙ্ক তৈরি করতে পারে। একথা ভেবেই প্রায় ১৫ বছরেরও বেশি সময় পর নতুন করে প্রটোকল বা নির্দেশিকা জারি করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোনটিক্স। এই তথ্য দিয়েছে এন ডি টি ভি ডট কম।এই ভিডিওতে জেনে নেব সেই নির্দেশিকার কথাই।
মহাবিশ্বের দিকে তাকালে কার্ল সেগানের মত আমাদেরও যেন মনে হয় এই বিশাল অসীম ক্যানভাসে আমরা কি সত্যিই একা? বিজ্ঞানীরা নানা সম্ভাবনার কথা বললেও বাস্তব তথ্য না মেলায় তা আমাদের দশকের পর দশক ধরে এক গভীর মৌনতার মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু ভাবুন তো, যদি আজই সেই নিস্তব্ধতা ভেঙে সুদূর কোনো নক্ষত্রপুঞ্জ থেকে একটি কৃত্রিম সংকেত আমাদের রেডিও টেলিস্কোপে ধরা পড়ে? সেটি কেবল একটি যুগান্তকারী বৈজ্ঞানিক আবিস্কারই নয়, বদলে দেবে মানবসভ্যতার অস্তিত্বের সমীকরণ।
গুগলে আরও খোশখবর
সেই মৌলিক সত্যকে ব্রেকিং বা ডিজিটাল গুজবের হাত থেকে রক্ষা করাই এখন বিজ্ঞানীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে প্রটোকলে বলা হয়েছে যেকোনো সম্ভাব্য সংকেত শনাক্ত হওয়ার পর সেটিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাধিক স্বাধীন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড়ভাবে যাচাই করতে হবে।
সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রকল্প বা অন্য কোনোভাবে এখনও পর্যন্ত পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান প্রাণের অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীদের বক্তব্য স্পষ্ট—যদি কোনো দিন সত্যিই ভিনগ্রহী সংকেত ধরা পড়ে, তাহলে বিশ্ববাসীর কাছে আগে পৌঁছানো উচিত তথ্য ও প্রমাণ, গুজব নয়।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ