একনজরে

10/recent/ticker-posts

Elon Closer to Trillionaire শুধু সময়ের অপেক্ষা? বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে ইলন মাস্ক!


খোশখবর ডেস্কঃ একজন ব্যক্তি কত ধনী হতে পারেন? বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সম্পদ এমন তা হয়ত আপনার কল্পনাতেই কুলোবে না। এনডিটিভির তথ্য জানাচ্ছে মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের হিসাব অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে মাস্ক প্রথম থেকেই বিত্তবান ছিলেন না। তাঁর আশ্চর্য নানা কর্মপরিকল্পনা ও সাফল্য এক ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে দিয়েছে।



ইয়াহু ফিনান্সের তথ্য অনুসারে মাস্কের বিপুল সম্পদ গঠনের যাত্রা শুরু হয়েছিল ১৯৯০-এর দশকে। তিনি সহ-প্রতিষ্ঠা করেছিলেন সফটওয়্যার কোম্পানি Zip2। ১৯৯৯ সালে সংস্থাটি বিক্রি হওয়ার পর তিনি কয়েক মিলিয়ন ডলার আয় করেন। পরবর্তীকালে তিনি অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপ্যাল (PayPal) তৈরি করেন। ২০০২ সালে ই বে (eBay) পেপ্যাল অধিগ্রহণ করে এবং মাস্ক প্রায় ১৮০ মিলিয়ন ডলার লাভ করেন। সেই অর্থের বড় অংশ তিনি বিনিয়োগ করেন স্পেস এক্স ( SpaceX) প্রতিষ্ঠা এবং Tesla-এ বিনিয়োগের জন্য।

এই টেসলা এবং স্পেস এক্স -এর সাফল্যই এলন মাস্কের সম্পদের মূল ভিত্তি হয়ে ওঠে। মাস্কের সম্পদের পরিমাণও কয়েকশো বিলিয়ন ডলারে পৌঁছে যায়। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পর থেকে মাস্কের সম্পদের পরিমাণ ক্রমাগত বেড়েছে।


এবার বিলিয়নেয়ার থেকে ট্রিলিয়নেয়ার হওয়ার ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন ইলন মাস্ক। সদ্য প্রকাশিত SpaceX-এর একটি নথি অনুযায়ী, সংস্থাটি শেয়ারবাজারে (IPO) আসার প্রস্তুতি নিচ্ছে। ২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্সের সম্ভাব্য বাজারমূল্য ১.৭ ট্রিলিয়ন থেকে ২ ট্রিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফলে বহু প্রতীক্ষিত শেয়ারবাজারে SpaceX-এর অভিষেক ঘটলে Elon Musk পৃথিবীর ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন। ফোর্বসের হিসাব অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তুলনায়, ২০২৫ সালের মার্চ মাসে প্রকাশিত ফোর্বসের বার্ষিক ধনীদের তালিকায় তাঁর সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ৩৪২ বিলিয়ন ডলার।

গোটা পৃথিবীতে সম্পদের দিক থেকে তিনি অন্য সবার থেকে অনেকটাই এগিয়ে। গুগলের ল্যারি পেজ( Larry Page) প্রায় ২৯৮ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফোর্বস-এর তথ্য ১২ জুনের কাছাকাছি সময়ে স্পেসএক্সের শেয়ারবাজারে তালিকাভুক্তি হতে চলেছে।

তথ্যঃ এনডিটিভি, ইয়াহু ফিনান্স ওয়েবসাইট

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code