একনজরে

10/recent/ticker-posts

World Cup 2026 ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধন, মঞ্চ মাতাবেন শাকিরা থেকে বার্না বয়, লাইভ দেখবেন কীভাবে?


খোশখবর ডেস্কঃ শুরু থেকেই ব্যতিক্রমী হয়ে উঠতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এই প্রথম একযোগে তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজন করছে বিশ্ব ফুটবলের এই আসর। শুধু তাই নয় বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটে আলাদ আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।


তবে প্রথম দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ১১ জুন বৃহস্পতিবার মেক্সিকোর মেক্সিকো সিটি স্টেডিয়ামে। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের পর্দা উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন লাতিন আমেরিকার একাধিক জনপ্রিয় সংগীত তারকা। দর্শকদের মাতাতে মঞ্চে থাকবেন বিশ্বখ্যাত গায়িকা শাকিরা (Shakira) এবং নাইজেরীয় সংগীতশিল্পী বার্না বয় (Burna Boy)। তাঁরা পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘ডাই ডাই’ (Dai Dai)।


‘ডাই ডাই’ গানটির মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠানে উদ্বোধনী ম্যাচে পারফর্ম করবেন আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, মানা এবং টাইলা।

নতুন আঙ্গিকেই আয়োজিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। তিনটি আয়োজক দেশের জন্য আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। এর প্রথমটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মেক্সিকোর মেক্সিকো সিটি স্টেডিয়ামে। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের পর্দা উঠবে।

১১ জুন মেক্সিকো থেকে বিশ্বকাপের যাত্রা শুরু হলেও এরপর কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রেও হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। সংগীত, সংস্কৃতি এবং ফুটবলের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিটি দেশের নিজস্ব পরিচয় যেমন তুলে ধরা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেও পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১২ জুন টরন্টোয় কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট এবং মাইকেল বুবলে। একই দিনে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের আগে মঞ্চে উঠবেন পপ তারকা কেটি পেরি(Katy Perry), লিজা(LISA), আফ্রোবিটস তারকা রিমা(Rema), ব্রাজিলীয় শিল্পী Anitta এবং হিপ-হপ শিল্পী Future।


১১ জুন বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টা থেকে। এনডিটিভির তথ্য অনুসারে ভারতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে UNITE8 Sports এবং DD Sports। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Zee5 প্ল্যাটফর্মে।

তথ্যঃ এনডিটিভি ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code