একনজরে

10/recent/ticker-posts

World Environment Day 2026 পরিবেশ নিয়ে বারবার সংকেত পাঠাচ্ছে পৃথিবী, আপনি শুনতে পাচ্ছেন?


খোশখবর ডেস্কঃ ফি বছর ৫ জুন মানেই বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি সচেতনতামূলক দিন নয়, এটি পৃথিবীকে রক্ষা করার জন্য ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান এবং সরকারগুলোর সম্মিলিত উদ্যোগের একটি বিশ্ব ভাবনা। প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারি।


২০২৬-এ রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর নেতৃত্বে পালিত এই গুরুত্বপূর্ণ দিবসের আয়োজক দেশ আজারবাইজান। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দেশটির রাজধানী বাকুতে। এবারের বিশ্ব পরিবেশ দিবস থিম বা প্রতিপাদ্য - Inspired by Nature. For Climate. For Our Future। যার সরাসরি বাংলা করলে দাঁড়ায় — “প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।”


২০২৬ সালের প্রচারের স্লোগান #NowForClimate, বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তীব্র তাপপ্রবাহ, খরা, বন্যা এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত ঘটনাগুলো পৃথিবীর জন্য এক ধরনের সতর্কবার্তা। এটি আসলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রকৃতিভিত্তিক সমাধান (Nature-based Solutions) এবং বাস্তুতন্ত্রের টিকে থাকার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এবারের প্রচারে UNEP লিখেছে আপনি কী শুনতে পাচ্ছেন আমাদের পৃথিবী আমাদের বারবার সংকেত পাঠাচ্ছে? কখনও অতিরিক্ত বৃষ্টি, কখনও চরম খরা, কখনও অসহনীয় তাপদাহ। একটু মন দিয়ে শুনুন, আবার শুনুন। মনে রাখা দরকার প্রকৃতিকে রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। পরিবেশ রক্ষায় আমাদের করণীয় -


বেশি বেশি গাছ লাগানো ও গাছ সংরক্ষণ করা।

প্লাস্টিকের ব্যবহার কমানো।

বিদ্যুৎ ও জলের অপচয় রোধ করা।

যোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করা।

পুনরায় ব্যবহার যোগ্য পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা।

স্থানীয় পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করা।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code