খোশখবর ডেস্কঃ ঘোষণা করা হল গণিতের জগতে সর্বোচ্চ সম্মানগুলির অন্যতম ফিল্ডস মেডেল। গণিতে নোবেল পুরস্কার নেই, তবু মর্যাদা ও গুরুত্বের দিক থেকে এই ফিল্ডস মেডেলকে নোবেলের সমতুল্য ধরা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলন (International Congress of Mathematicians বা ICM)-এর উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক গণিত ইউনিয়ন (IMU) এ বছরের চার বিজয়ীর নাম ঘোষণা করেছে।
প্রতি চার বছর অন্তর IMU-এর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। ১৯২০ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণিত ইউনিয়ন (IMU) বর্তমানে ৮০টিরও বেশি সদস্যদেশকে একত্রিত করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে গণিতচর্চা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে চলেছে।
কারা পেলেন এবারের ‘ফিল্ডস মেডেল’?
২৩ থেকে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলন (ICM) যা গণিতবিদদের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। ১৯৮৬ সালের পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ICM অনুষ্ঠিত হচ্ছে।
‘ফিল্ডস মেডেল’ আসলে কী?
ফিল্ডস মেডেলকে প্রায়ই ‘অঙ্কের নোবেল পুরস্কার’ বলা হয়। প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সি দুই থেকে চারজন অসাধারণ গণিতবিদকে এই সম্মান দেওয়া হয়। তাঁদের বর্তমান গবেষণায় অসামান্য অবদানের পাশাপাশি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ গবেষণার সম্ভাবনাকেও স্বীকৃতি দেওয়া হয়।
গুগলে আরও খোশখবর
এবছর পুরস্কার ঘোষণা করে আন্তর্জাতিক গণিত ইউনিয়ন(IMU)-র সভাপতি হিরাকু নাকাজিমা জানিয়েছেন যে, এ বছরের চার পদকজয়ী সমকালীন গণিতের গভীরতা, মৌলিকত্ব ও প্রাণশক্তির অসাধারণ উদাহরণ। আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে তাঁদের সাফল্য উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ী পান ১৫ হাজার কানাডিয়ান ডলার (প্রায় ১০,৬০০ মার্কিন ডলার) এবং প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস-এর প্রতিকৃতি খোদাই করা একটি স্বর্ণপদক।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ