খোশখবর ডেস্কঃ চকোলেট শুধু আর কোনও মিষ্টি খাবার নয়, গোটা বিশ্বজুড়েই আজ এটা আনন্দ, উদযাপন ও ভালোবাসার প্রতীক হিসেবেও পরিচিত। কোকো বীজ থেকে তৈরি এই সুস্বাদু খাদ্য শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের মানুষের মন জয় করে আসছে। কয়েকশো বছরের ইতিহাস ও তার জনপ্রিয়তাকে মাথায় রেখে ফি বছর ৭ জুলাই চকোলেটপ্রেমীরা বিশ্ব চকোলেট দিবস (World Chocolate Day) বা সংক্ষেপে চকোলেট দিবস পালন করে। ২০০৯ সাল থেকে বিশ্ব চকোলেট দিবস জনপ্রিয়ভাবে উদযাপিত হয়ে আসছে।
তবে বিভিন্ন দেশে নানারকমের দিনে চকোলেট দিবস পালনের রীতি আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল চকোলেট ডে হল ২৮ অক্টোবর। বিখ্যাত চকোলেট উদ্যোক্তা মিল্টন এস. হার্শি-র জন্মদিনের সঙ্গে তালমিলিয়ে ১৩ সেপ্টেম্বর পালিত হয় ইন্টারন্যাশনাল চকোলেট ডে। আবার ঘানায় চকোলেট ডে হয় ১৪ ফেব্রুয়ারি। মনে রাখতে হবে ঘানা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ। আবার লাটভিয়ার বিশ্ব চকোলেট দিবস হল ১১ জুলাই।
অনেকের মতে, ১৫৫০ সালে ইউরোপে প্রথম চকোলেট পৌঁছানোর স্মৃতিতেই ৭ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব চকোলেট দিবস। নানা ধরনের চকোলেট খেয়ে, উপহার দিয়ে এবং বিশেষ আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে বিশ্ববাসী।
জেনে রাখুন / চকোলেট দিবস
বিশ্ব চকোলেট দিবস - ৭ জুলাই
মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল চকোলেট ডে- ২৮ অক্টোবর
ইন্টারন্যাশনাল চকোলেট ডে- ১৩ সেপ্টেম্বর
ঘানার চকোলেট ডে - ১৪ ফেব্রুয়ারি
লাটভিয়ার বিশ্ব চকোলেট দিবস - ১১ জুলাই
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ