একনজরে

10/recent/ticker-posts

Sleep recharge & resilience brain ঘুমের আছে অনেক গুণ, আশ্চর্য তথ্য উঠে এল নতুন গবেষণায়


খোশখবর ডেস্কঃ শরীর জুড়ে ক্লান্তি এলে একটা ভাল ঘুম আপনাকে চাঙ্গা করে তোলে- এ তো আমরা সকলেই জানি। এতদিন ঘুমকে শরীর ও মস্তিষ্কের বিশ্রামের সময় হিসেবেই দেখা হতো। তবে নতুন এক গবেষণা বলছে, ঘুমের কাজ শুধু ক্লান্তি দূর করা বা মস্তিষ্ককে ‘রিচার্জ’ করা নয়। বরং এটি মস্তিষ্ককে আরও সহনশীল (Resilient) করে তোলে, যাতে মানুষ মানসিক চাপ সামলাতে পারে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।


ভাল ঘুমের উপকারিতার এই বিষয়টি নিয়ে বিজ্ঞানবিষয়ক সাময়িকী Brain Medicine-এ প্রকাশিত গবেষণার তথ্য তুলে ধরে একটি রিপোর্ট ছেপেছে আর্থ ডট কম। গবেষকদের মতে, ঘুমের সময় মস্তিস্ক শুধু বিশ্রাম নেয় না; বরং কোটি কোটি নিউরনের মধ্যে সংযোগ পুনর্বিন্যাস, করে মস্তিষ্ককে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম করে তোলে।

কী করতে পারে একটা ভাল ঘুম?

চিনের চ্যাংচুন ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড কেমিস্ট্রির গবেষক অধ্যাপক শিয়াওহুই ওয়াং জানিয়েছেন ঘুমকে কেবল ব্যাটারি চার্জ হওয়ার প্রক্রিয়া হিসেবে দেখার সময় শেষ। তাঁর ব্যখ্যা হল আসলে মস্তিষ্ক একটি জটিল গতিশীল নেটওয়ার্ক এবং ঘুমের সময় সেই নেটওয়ার্ক নিজেকে মেরামত ও পুনর্গঠন করতে পারে।

গুগলে আরও খোশখবর


গবেষকদের দাবি, গভীর ঘুমের সময় মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক সিস্টেমও সক্রিয় হয়ে বিপাকীয় বর্জ্য অপসারণ করে। অর্থাৎ, ঘুমের সময় একদিকে যেমন মস্তিষ্কের সংযোগ পুনর্গঠিত হয়, অন্যদিকে ক্ষতিকর বর্জ্যও পরিষ্কার হয়ে যায়।

ঘুমের দুই প্রধান ধাপ

গবেষণায় ঘুমের দুটি প্রধান ধাপের কথা বলা হয়েছে। যেমন এনআরইএম (NREM) বা গভীর ঘুম এবং আরইএম (REM) ঘুম। গভীর NREM ঘুমে মস্তিষ্কের কার্যকলাপ অত্যন্ত ধীর হয়ে যায়। এই সময়ে শেখার ফলে শক্তিশালী হয়ে ওঠা নিউরনের সংযোগগুলো পুনরায় ভারসাম্যে আনা হয় এবং মস্তিষ্ক অতিরিক্ত তথ্যের চাপে ভারাক্রান্ত হয়ে পড়া থেকে রক্ষা পায়।


অন্যদিকে আরইএম (REM) ঘুমে মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্ক বিভিন্ন ধরনের কাজের নতুন ধরণ পরীক্ষা করে। সৃজনশীল চিন্তা ও নতুন শেখার জন্য মস্তিষ্ক প্রস্তুত হয়। গবেষকদের মতে, মানুষের প্রায় ৮৬ বিলিয়ন নিউরনের বিশাল নেটওয়ার্কে এই সহনশীলতা বজায় রাখতে ঘুমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Sleep Keep Younger ঘুমোবেন কতটা? জেনে নিন এখনই। গবেষণায় উঠে এল বিস্ময়কর তথ্য

যুগ যুগ ধরে ঘুম কেন অপরিহার্য ?

অনেকে বলেন ঘুম মানে অবচেতনে চলে যাওয়া। গবেষকদের মতে, বন্য প্রাণীরা ঘুমানোর সময় শিকারির আক্রমণের বিপদের মুখে থাকলেও বিবর্তনের ধারায় কোটি কোটি বছর ধরে ঘুম টিকে আছে। এর কারণ সম্ভবত ঘুম মস্তিষ্ককে এমন এক বিশেষ ক্ষমতা দেয়, যা জীবনের জন্য অপরিহার্য।

নতুন এই গবেষণা আলঝেইমার, স্কিজোফ্রেনিয়া এবং মৃগীরোগের চিকিৎসার নতুন দিগন্ত খুলে দিতে পারে। ভবিষ্যতে গভীর ঘুম বাড়ানোর মাধ্যমে মস্তিষ্কের পুনরুদ্ধার ক্ষমতা উন্নত করার চিকিৎসা পদ্ধতিও উদ্ভাবিত হতে পারে।

 তথ্যঃ আর্থ ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code