একনজরে

10/recent/ticker-posts

Great Pyramid Hidden Mathematics! ফের পিরামিড রহস্য! গ্রেট পিরামিডে গাণিতিক সংকেত? জারি জল্পনা

 


খোশখবর ডেস্কঃ পিরামিড নিয়ে রহস্যের যেন শেষ নেই। এবার সামনে হাজির মিশরের গিজার বিখ্যাত গ্রেট পিরামিড ঘিরে নতুন একটি তত্ত্ব। এক গবেষকের দাবি, প্রায় ৪,৫০০ বছরের পুরনো এই স্থাপত্যের মধ্যে চাঁদ, নক্ষত্র ও গ্রহের সঙ্গে সম্পর্কিত একটি গোপন গাণিতিক সংকেত লুকিয়ে আছে। ইতিমধ্যে এই তত্ত্বটি গবেষণাপত্র SSRN বা সোশ্যাল সায়েন্স নিউজ নেটওয়ার্ক –এ প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যম দ্য মেট্রো-র প্রতিবেদন উল্লেখ করে এই একটি রিপোর্ট প্রকাশ করেছে এনডিটিভি ডট কম।


কিন্তু কে সেই গবেষক? তাঁর দাবিটাই বা কী? প্রতিবেদন অনুযায়ী স্বাধীন গবেষক সেফি লেভি-র দাবি, গ্রেট পিরামিডের উচ্চতা, আয়তন এবং ঢালু অংশের মতো বিভিন্ন মাপের মধ্যে এমন কিছু সংখ্যাগত সম্পর্ক রয়েছে, যা প্রাচীন মিশরীয়দের অঙ্ক ও জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাঁর দাবি, কিছু হিসেব থেকে পাওয়া সংখ্যা জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন চক্র ও গাণিতিক ধ্রুবকের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। তবে এই ফলাফলও প্রমাণ করে না যে প্রাচীন মিশরীয়রা সত্যিই পিরামিডের মধ্যে কোনও গাণিতিক বা জ্যোতির্বৈজ্ঞানিক কোড লুকিয়ে রেখেছিলেন।

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR) 


যেমন একটি হিসাব থেকে ২৭.৫ সংখ্যাটি পাওয়া যায়। গবেষক লেভির দাবি, সেটি চাঁদের পরপর দুটি পেরিজি-র মধ্যবর্তী প্রায় ২৭.৫৫ দিনের ব্যবধানের অনেকটা কাছাকাছি। পেরিজি হলো এমন সময়, যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে।

আবার আরেকটি হিসেব থেকে ৭০ সংখ্যাটি পেয়েছেন সেফি লেভি। তিনি সংখ্যাকে সেই আনুমানিক ৭০ দিনের সঙ্গে যুক্ত করেছেন, যখন সূর্যের তীব্র আলোর কারণে আকাশে সবচেয়ে উজ্জ্বল লুব্ধক বা সিরিয়াস নক্ষত্রকে দেখা যায় না। তাঁর আরও দাবি, পিরামিডের কিছু হিসেব বৃহস্পতি, শনি, শুক্র ও মঙ্গলের মতো গ্রহের গতিবিধির সঙ্গেও মিল পাওয়া যায়। পাশাপাশি পিরামিডের বিভিন্ন মাপের সঙ্গে ‘পাই’ –এর সম্ভাব্য সম্পর্কের কথাও বলেছেন লেভি।


প্রশ্ন হল এই সংকেত কি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল? সংখ্যাগত মিল বুঝে উঠতে সেফি লেভি কম্পিউটারের সাহায্যে ১ লক্ষ কৃত্রিম পিরামিডের মডেল তৈরি করে তুলনা করেন। প্রায় ২.৪ শতাংশ মডেলে একই ধরনের কিছু সংখ্যাগত মিল পাওয়া যায়। তাঁর ধারণা, পিরামিডটি শুধু সমাধি হিসেবে তৈরি হয়নি; বরং প্রাচীন জ্ঞানকে দীর্ঘদিন সংরক্ষণ করার পরিকল্পনা থেকেও হতে পারে।


ফারাও খুফু-র শাসনামলে তৈরি গ্রেট পিরামিডের বিশাল ও নিখুঁত জ্যামিতিক আকার এমনিতেই গবেষকদের কাছে বিস্ময়ের বিষয়। তার সঙ্গে যদি সত্যিই কোনও জ্যোতির্বৈজ্ঞানিক জ্ঞানের সম্পর্ক থেকে থাকে বা নতুন তত্ত্ব হাজির হয় তা নিয়ে অনেক গবেষণা ও প্রমাণের প্রয়োজন। তবেই উঠে আসবে সত্যিটা।



খোশখবর কুইজ: গিজার গ্রেট পিরামিডের রহস্য

১. গিজার গ্রেট পিরামিডটি আনুমানিক কত বছরের পুরনো?
ক) ১,৫০০ বছর
খ) ৩,০০০ বছর
গ) ৪,৫০০ বছর
ঘ) ৬,০০০ বছর


উত্তর: গ) ৪,৫০০ বছর

২. গ্রেট পিরামিড নিয়ে নতুন গাণিতিক তত্ত্বটি কে দিয়েছেন?
ক) সেফি লেভি
খ) আলবার্ট আইনস্টাইন
গ) নিকোলা টেসলা
ঘ) স্টিফেন হকিং


উত্তর: ক) সেফি লেভি

৩. গবেষক লেভির একটি হিসেব থেকে কোন সংখ্যাটি পাওয়া যায়, যা চাঁদের পেরিজি চক্রের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) ১৫
খ) ২৭.৫
গ) ৪৫
ঘ) ৭০


উত্তর: খ) ২৭.৫

৪. সূর্যের তীব্র আলোর কারণে আকাশে সিরিয়াস নক্ষত্রকে দেখা যায় না—এই সময়ের আনুমানিক কত দিনের সঙ্গে ৭০ সংখ্যাটিকে যুক্ত করেছেন লেভি?
ক) ৩০ দিন
খ) ৫০ দিন
গ) ৭০ দিন
ঘ) ১০০ দিন


উত্তর: গ) ৭০ দিন

৫. একই ধরনের সংখ্যাগত মিল খুঁজতে লেভি কম্পিউটারের সাহায্যে কতটি কৃত্রিম পিরামিডের মডেল তৈরি করেছিলেন?
ক) ১০ হাজার
খ) ৫০ হাজার
গ) ১ লক্ষ
ঘ) ১০ লক্ষ


উত্তর: গ) ১ লক্ষ


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code