খোশখবর ডেস্কঃ কথায় বলে জানার কোনো শেষ নেই। মহাকাশের দিকে তাকালে আপনার এমনটাই মনে হবে। বিজ্ঞানীরা এখনও এর শেষ খুঁজে পাননি। মহাবিশ্বে নক্ষত্রের বা তারার সংখ্যা নিয়েও হিসেব করতে গিয়ে কালঘাম ছুটেছে জ্যোতির্বিজ্ঞানীদের।বলা হয়,পৃথিবীতে যত বালুকণা আছে তার চেয়েও মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা বেশি।
কেন পালিত হয় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান দিবস?
অ্যাস্ট্রোনমি ডে-র মূল লক্ষ্য হল জ্যোতির্বিজ্ঞানকে শুধু বিজ্ঞানীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয় করে তোলা। এই দিনে সাধারণ মানুষকে মহাকাশ, নক্ষত্র, গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বিষয় সম্পর্কে জানার এবং সরাসরি পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়। এই দিনে তারাভরা আকাশ দেখা, প্ল্যানেটেরিয়াম পরিদর্শন, জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা-সহ নানা ধরনের আয়োজন করা হয়।
গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)
অ্যাস্ট্রোনমি ডে এল কীভাবে?
একটা অন্যরকম ভাবনা থেকে ১৯৭৩ সালে অ্যাস্ট্রোনমি ডে আয়োজনের সূচনা করেন ডগ বার্জার। তিনি ছিলেন উত্তর ক্যালিফোর্নিয়ার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি। তাঁর উদ্দেশ্য ছিল শহরের ব্যস্ত ও জনবহুল জায়গাগুলিতে বিভিন্ন টেলিস্কোপ স্থাপন করা, যাতে পথচারীরাও সহজেই রাতের আকাশ ও মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের সুযোগ পান। এজন্য তিনি বিভিন্ন জনবহুল জায়গায় টেলিস্কোপ বসানোর উদ্যোগ নেন।
জ্যোতির্বিজ্ঞান দিবস কেন বছরে ২ বার?
এই দিবসটির একটি বিশেষত্ব হল—বছরে দু’বার এটি পালন করা হয়। বসন্তকালের অনুষ্ঠান এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি এবং শরৎকালের অনুষ্ঠান সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি কোনও একটি শনিবারে হয়। প্রথম দিকে অ্যাস্ট্রোনমি ডে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কোনও একটি শনিবার আয়োজন করা হতো। ২০০৭ সাল থেকে শরৎকালীন অ্যাস্ট্রোনমি ডে-ও চালু করা হয়। এটি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে কোনও একটি শনিবারে অনুষ্ঠিত হয় এবং এটিও প্রথম চতুর্থাংশের চাঁদের কাছাকাছি সময়ে রাখার চেষ্টা করা হয়।
ফি বছর তারিখ বদলায় কেন?
অ্যাস্ট্রোনমি ডে-র তারিখ নির্দিষ্ট কোনও ক্যালেন্ডার তারিখে স্থির নয়। এর অন্যতম কারণ হল চাঁদের অবস্থান। প্রতি বছর তারিখ এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে তা সংশ্লিষ্ট ঋতুর প্রথম চতুর্থাংশের চাঁদের (First Quarter Moon) যতটা সম্ভব কাছাকাছি থাকে। প্রথম চতুর্থাংশের চাঁদের সঙ্গে সামঞ্জস্য রেখে দিনটি নির্ধারণ হওয়ার ফলে প্রতি বছর অ্যাস্ট্রোনমি ডে-র তারিখ পরিবর্তিত হয়।
২০২৬ সালে—
বসন্তকালীন অ্যাস্ট্রোনমি ডে: ২৫ এপ্রিল
শরৎকালীন অ্যাস্ট্রোনমি ডে: ১৯ সেপ্টেম্বর
কাজেই আকাশের দিকে চোখ রাখুন। রাতের আকাশের বিস্ময় নিজের চোখে দেখতে চোখ রাখুন টেলিস্কোপে।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও অনান্য সাইট
অ্যাস্ট্রোনমি ডে, আপনার জন্য কুইজ
১. প্রশ্ন: প্রথম অ্যাস্ট্রোনমি ডে কোন সালে পালিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে।
২. প্রশ্ন: প্রথম অ্যাস্ট্রোনমি ডে আয়োজনের উদ্যোগ কে নিয়েছিলেন?
উত্তর: ডগ বার্জার।
৩. প্রশ্ন: অ্যাস্ট্রোনমি ডে সাধারণত বছরে কতবার পালিত হয়?
উত্তর: বছরে দু’বার—বসন্ত ও শরৎকালে।
উত্তর: ২৫ এপ্রিল ২০২৬।
৫. প্রশ্ন: ২০২৬ সালের শরৎকালীন অ্যাস্ট্রোনমি ডে কবে?
উত্তর: ১৯ সেপ্টেম্বর ২০২৬।
৬. প্রশ্ন: অ্যাস্ট্রোনমি ডে-র অন্যতম প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান ও আগ্রহ বাড়ানো এবং আকাশ পর্যবেক্ষণে উৎসাহিত করা।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpg)


.jpg)
0 মন্তব্যসমূহ