একনজরে

10/recent/ticker-posts

Great Backyard Bird Count গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্টে শীর্ষে ফের সেই বাংলা, টানা চতুর্থ বছর


খোশখবর ডেস্কঃ বিশ্বের অন্যতম বৃহৎ পাখি গণনা কর্মসূচি গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট (GBBC) -এ টানা চতুর্থ বছরের মতো দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতি নথিভুক্ত করল পশ্চিমবঙ্গ। দ্য টাইমস অফ ইন্ডিয়া তাদের কলকাতা সংস্করণে এই তথ্য প্রকাশ করেছে। জানানো হয়েছে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই চার দিনের গণনায় ভারতে মোট ১,০৮৩টিরও বেশি প্রজাতির উপস্থিতি ধরা পড়েছে, যার মধ্যে বাংলায় রেকর্ড হয়েছে ৫১৮টি প্রজাতি।



কিন্তু কী এই গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট বা GBBC? তথ্য বলছে ১৯৯৮ সালে Cornell Lab of Ornithology এবং National Audubon Society-এর উদ্যোগে শুরু হয় পাখি গণনা। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাইরে গিয়ে পাখি গণনা করেন এবং তথ্য আপলোড করেন eBird-এ — যা পাখি পর্যবেক্ষণের একটি অনলাইন ডেটাবেস।

গুগলে আরও খোশখবর 


আজকাল ডট ইন এর তথ্য অনুযায়ী এর আগের বারের গণনায় বাংলায় ৫৪৩ প্রজাতির পাখি শনাক্ত হয় যা দেশের সর্বাধিক। সারা দেশে মোট ১,০৬৮টি প্রজাতির পাখি দেখা গেছে। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য চেকলিস্ট আপলোডের নিরিখে অবশ্য বাংলার সংখ্যা এ বছর ২,০১২ — যা ২০২৫ সালের ২,৫৪২ থেকে কিছুটা কম। চেকলিস্টে শীর্ষে কেরল, যেখানে ১২,৭০২টিরও বেশি এন্ট্রি জমা পড়েছে। দেশজুড়ে মোট আপলোড করা চেকলিস্টের সংখ্যা ৪২,৮৬৩এর বেশি।


বার্ডওয়াচার্স’ সোসাইটির (BWS) পক্ষ থেকে এই পাখি পর্যবেক্ষণে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের আবেদন জানানো হয়েছে। পাখি পর্যবেক্ষণে আগ্রহ বাড়াতে বিভিন্ন ক্যাম্প, ক্যাম্পাস বার্ড ওয়াক আয়োজন করা হচ্ছে। এ বছর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিয়েছে, তার মধ্যে রয়েছে — আই আই এম জোকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, দুর্গাপুর কলেজ, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ এবং শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়।

তথ্যঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া, আজকাল ডট ইন

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code