খোশখবর ডেস্কঃ চিনের নতুন বছরের সঙ্গে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার পড়ছে কোরিয়ান নিউ ইয়ার। কোরিয়ান নতুন বছর বা সেল্লাল (Seollal) হল কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী লুনার (চন্দ্র) নতুন বছরের উৎসব। এটি মূলত দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত গুরুত্ব দিয়ে উদযাপিত হয় এবং কোরিয়ান বংশোদ্ভুত মানুষজন পৃথিবীর নানা জায়গায় এই দিনকে পালন করে।
কিন্তু সেল্লাল আসলে কী? সেল্লাল মানে হল ‘লুনার নতুন বছর’ বা চাঁদের নতুন বছরের প্রথম দিন। এটি একটি সাংস্কৃতিক উৎসব, যার মূলে রয়েছে ঐতিহ্যবাহী চিনা কনফুসিয়ানিজম এবং এটি কোরিয়ান চন্দ্র ক্যালেন্ডারের প্রথম দিনে পালিত হয়। সেল্লাল সাধারণত তিন দিন স্থায়ী হয় - কোরিয়ান নববর্ষের আগের দিন, কোরিয়ান নববর্ষের দিন এবং কোরিয়ান নববর্ষের পরের দিন।
কোরিয়ানরা এই দিনে পরিবারের বয়স্কদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তাঁদের শুভেচ্ছা জানান। চিনের মতই এটি একটি জাতীয় ছুটির দিন এবং পরিবার, নিকটাত্মীয়দের সাথে মিলিত হওয়ার উৎসব। বাড়ির পূর্বপুরুষদের স্মরণে খাবার সাজিয়ে আর ওদের জন্য প্রার্থনা করা হয়। চালের কেকের স্যুপ ‘teokguk’ খাওয়া হয়। অনেকের বিশ্বাস, এই স্যুপ খেলে নতুন বছর আর একটি বছর আরও বেড়ে যায়। পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী ইউটনরি (Yutnori) ইত্যাদি খেলে আনন্দ করেন।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ