এই জয়ের ফলে তিনবারের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ ও ২০২৪ সালের পর এবার ২০২৬। ভারতই প্রথম পুরুষদের দল যারা তিনবার টি২০ বিশ্বকাপ জিতেছে।ফাইনালে সর্বোচ্চ রান করেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ২৫৫/৫ হলো পুরুষদের টি২০ বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। চাপের মুহূর্তে এমন আক্রমণাত্মক ব্যাটিং ক্রিকেট ইতিহাসে বিরল।
𝐓𝐇𝐑𝐄𝐄-𝐓𝐈𝐌𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆
— ICC (@ICC) March 8, 2026
A milestone home #T20WorldCup triumph for India 🙌 pic.twitter.com/jBk9UWsOh8
এই জয়ের ফলে ভারত এখন মোট ১৪টি আইসিসি ট্রফির মালিক ( অস্ট্রেলিয়ার ১৩)। এতে প্রমাণ হচ্ছে ভারত শুধু একটি প্রজন্ম বা একটি ফরম্যাটে নয়, বরং ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে চলেছে।
টানা দুবারের এই অর্জন ভারতকে অন্য সব প্রতিদ্বন্দ্বীর থেকে আলাদা করে দিয়েছে। টি২০ ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখা সবচেয়ে কঠিন। কিন্তু ভারত ২০২৪-এর শিরোপা ধরে রেখে ফের ২০২৬-এ জিতল। এর আগে কোনো পুরুষদের দল কখনও টি২০ বিশ্বকাপ টানা দুইবার জিততে পারেনি।
টানা দুবারের এই অর্জন ভারতকে অন্য সব প্রতিদ্বন্দ্বীর থেকে আলাদা করে দিয়েছে। টি২০ ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখা সবচেয়ে কঠিন। কিন্তু ভারত ২০২৪-এর শিরোপা ধরে রেখে ফের ২০২৬-এ জিতল। এর আগে কোনো পুরুষদের দল কখনও টি২০ বিশ্বকাপ টানা দুইবার জিততে পারেনি।
হিসেব মত এটি ঘরের মাঠেও প্রথম জয়। নিজেদের দেশেই বিশ্বকাপ জেতার চাপ সামলে ইতিহাস গড়ল ভারত। ২০২৬ সংস্করণে তারা প্রথম পুরুষদের দল যারা ঘরের মাঠে টি২০ বিশ্বকাপ জিতেছে।
সর্বাধিক আইসিসি ট্রফি পকেটে পোড়ার পাশাপাশি ভারতই সবচেয়ে বেশি চারবার টি২০ বিশ্বকাপ ফাইনালে খেলেছে। ২০০৭, ২০১4, ২০২৪ এবং ২০২৬— সর্বাধিক ফাইনালে উপস্থিতি থাকল ভারতের। এটি ইন্ডিয়ার ধারাবাহিক শক্তির প্রমাণ। ভারতই সবচেয়ে বেশি চারবার টি২০ বিশ্বকাপ ফাইনালে খেলেছে। এটি তাদের ধারাবাহিক শক্তির প্রমাণ।
তথ্যঃ হিন্দুস্থান টাইমস
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ