খোশখবর ডেস্কঃ অবাক করার মত ঘটনাই বটে। সদ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে পাঞ্জাবের হুসেনিওয়ালা রেলওয়ে স্টেশনের খবর – যেখানে বছরে মাত্র দু’বার ট্রেন চলে! এই রেলস্টেশনকে ঘিরে ব্যাপক কৌতূহলও তৈরি হয়েছে। এনডিটিভি ডট কম northern vlogger নামের এক ইন্সট্রাগ্রাম ব্যবহারকারীর হ্যান্ডেলের ভিডিও শেয়ার করে এই তথ্য দিয়েছে।
কোথায় এই রেল স্টেশন? এটি হল ফিরোজপুর ও ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত পঞ্জাবের হুসেনিওয়ালা রেলওয়ে স্টেশন। এটি রেললাইনের একেবারে শেষ প্রান্ত। আসলে পঞ্জাবের এই স্টেশনটি একটি টার্মিনাল পয়েন্ট—এর পরে আর কোনো রেলপথ নেই।
এই স্টেশনে বছরে ট্রেন চলে বা আসে শুধুমাত্র দুটি বিশেষ দিনে। তা হল ২৩ মার্চ - শহীদ ভগত সিং-এর শহিদ দিবস ও ১৩ এপ্রিল - বৈশাখী উৎসবে। এই দুই দিন হাজার হাজার মানুষ হুসেনিওয়ালায় শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। তাই সেই ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানো হয়।
আসলে পঞ্জাবের এই টার্মিনাল পয়েন্টের পরে আর কোনও রেলপথ না থাকায় নিয়মিত যাত্রী চলাচল নেই । মূলত ঐতিহাসিক ও স্মৃতিসৌধ-কেন্দ্রিক ভ্রমণের জন্যই এটি ব্যবহৃত হয়। ফলে এই স্টেশন বছরের বেশিরভাগ সময় প্রায় নিস্তব্ধ থাকে।
তথ্যঃ এনডিটিভি ডট কম ও northern vlogger ইন্সট্রাগ্রাম হ্যান্ডেল
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ