একনজরে

10/recent/ticker-posts

Astronauts Capture Earth Beauty চাঁদের পথে আর্টেমিস ২, মহাকাশ থেকে মিলল পৃথিবীর মোহনীয় ছবি

খোশখবর ডেস্কঃ দীর্ঘ ৫৩ বছর পর আবারও মানুষ চাঁদের পথে। আর সেই ঐতিহাসিক যাত্রাপথেই মহাকাশ থেকে ধরা পড়ল পৃথিবীর অপূর্ব রূপ। NASA-র Artemis II mission-এর মহাকাশচারীরা অরিয়ন মহাকাশযান থেকে পৃথিবীর একাধিক ছবি তুলে পাঠিয়েছেন, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে।


মিশন শুরুর প্রায় দেড় দিনের মাথায় এই ছবিগুলি পৃথিবীতে পৌঁছায়। মহাকাশচারী দলের কমান্ডার Reid Wiseman-এর তোলা প্রথম ছবিতে মহাকাশযানের জানালার ফাঁক দিয়ে বাঁকা হয়ে থাকা পৃথিবীর অংশ দেখা যায়। অন্য ছবিতে ধরা পড়েছে সম্পূর্ণ পৃথিবী—নীল সমুদ্রের উপর সাদা মেঘের সর্পিল নকশা, তার সঙ্গে সবুজ আভায় জ্বলতে থাকা অরোরা।
Lakiesha Hawkins জানিয়েছেন, “এই ছবিতে আমাদের চারজন মহাকাশচারী ছাড়া পৃথিবীর সব মানুষই যেন একসঙ্গে উপস্থিত।” তাঁর কথায়, মিশন পরিকল্পনা অনুযায়ী নির্বিঘ্নে এগোচ্ছে।

শুক্রবার বিকেলের হিসেব অনুযায়ী মহাকাশচারীরা পৃথিবী থেকে প্রায় ১,১০,০০০ মাইল দূরে পৌঁছে গিয়েছেন এবং দ্রুত চাঁদের দিকে এগোচ্ছেন। এখনও প্রায় ১,৫০,০০০ মাইল পথ বাকি। সব ঠিক থাকলে সোমবার তারা চাঁদের কাছে পৌঁছবেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে Apollo 17-এর পর এই প্রথম কোনও মানববাহী মিশন চাঁদের পথে রওনা দিয়েছে। ফলে Artemis II mission-কে ঘিরে বিজ্ঞানী মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code