খোশখবর ডেস্কঃ অনেকে বলেন চকলেট নাকি সবার প্রিয়।কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। চকলেটকে প্রিয় মিষ্টি খাবার হিসেবে ধরা হলেও সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বজুড়ে চকলেট পছন্দ করা নিয়ে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যেখানে চকলেটের জনপ্রিয়তা তুঙ্গে, সেখানে এশিয়ার অনেক দেশে মানুষ এখনো অন্য ধরনের মিষ্টি খাবারকেই বেশি পছন্দ করে।
স্ট্যাটিস্টা মার্কেট ইনসাইটসের তথ্য অনুযায়ী, চকলেটপ্রেমীদের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। ২০২৬ সালে দেশটিতে মাথাপিছু চকলেট খাওয়ার পরিমাণ প্রায় ৮.১ কিলোগ্রাম বলে আনুমানিক হিসেব করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড, যেখানে এই পরিমাণ প্রায় ৭ কিলোগ্রাম। সুইজারল্যান্ডের চকলেট শিল্প বিশ্বজুড়ে সুপরিচিত।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য বা ব্রিটেন। সেখানে মাথাপিছু চকলেট খাওয়ার পরিমাণ প্রায় ৬.৯ কিলোগ্রাম, যা ইউরোপে চকলেটের উচ্চ চাহিদারই প্রতিফলন।
অন্যদিকে, এশিয়ার বড় অর্থনীতিগুলির মধ্যে ভারত ও চিনে চকলেট খাওয়া তুলনামূলকভাবে অনেক কম। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মাথাপিছু চকলেট খাওয়ার পরিমাণ মাত্র ০.৩ কিলোগ্রাম, আর চিনে তা আরও কম—প্রায় ০.১ কিলোগ্রাম।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক পছন্দ এবং স্থানীয় মিষ্টির বৈচিত্র্যের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে। ফলে চকলেট বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও, সবার কাছে তা সমানভাবে প্রিয় নয়।
তথ্যঃ স্ট্যাটিস্টা ডট কম
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ