একনজরে

10/recent/ticker-posts

Electric Flame Plasma Stove গ্যাস ছাড়াই আগুন! কামাল করবে প্লাজমা স্টোভ!


খোশখবর ডেস্কঃ গ্যাস ছাড়াই আগুন! বদলাতে পারে ভারতীয় রান্নাঘর। এবার হাজির রান্নাঘরের প্রযুক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া নতুন প্রজন্মের ‘প্লাজমা ইলেকট্রিক স্টোভ’। এটি কাজ করে প্লাজমা আর্ক প্রযুক্তি-এর মাধ্যমে। বিদ্যুতের সাহায্যে বাতাসকে আয়নাইজ করে অত্যন্ত উচ্চ তাপমাত্রার শিখা তৈরি করা হয়, যেখানে কোনও জ্বালানি পোড়ানো হয় না।


হরমুজ প্রনালীতে টানাপোড়েনের ফলে বিশ্বজুড়ে তৈরি হওয়া তেল ও গ্যাস সঙ্কটের জেরে খোঁজ পড়েছে নানা ধরণের বিকল্প জ্বালানী ব্যবস্থার। ইতিমধ্যেই আমাদের খোশখবর ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়েছে হাইড্রোজেন স্টোভের কথা। দর্শকদের জন্য এবার হাজির রান্নাঘরের প্রযুক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া নতুন প্রজন্মের ‘প্লাজমা ইলেকট্রিক স্টোভ’ –এর কথা। এলপিজি বা পিএনজি গ্যাস ছাড়াই বাস্তব আগুনের মতো শিখা তৈরি করে রান্না করার এই অভিনব প্রযুক্তি ইতিমধ্যেই দেশজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।

কী এই প্লাজমা ইলেকট্রিক স্টোভ? ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী এটি একটি ভারতীয় কোম্পানীর APAPL Electric Flame Plasma Stove – যা মূলত একটি বিদ্যুৎচালিত রান্নার যন্ত্র, যা গ্যাস ছাড়াই আগুনের মতো তাপ উৎপন্ন করে। এটি কাজ করে প্লাজমা আর্ক প্রযুক্তি-এর মাধ্যমে। বিদ্যুতের সাহায্যে বাতাসকে আয়নাইজ করে অত্যন্ত উচ্চ তাপমাত্রার শিখা তৈরি করা হয়, যেখানে কোনও জ্বালানি পোড়ানো হয় না।


কীভাবে কাজ করে এই প্রযুক্তি? এই স্টোভে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে বাতাস প্লাজমায় রূপান্তরিত হয় এবং সেখান থেকেই তৈরি হয় শিখা। এর তাপমাত্রা ১২০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। দ্রুত গরম হয়, এলপিজির মতোই তাৎক্ষণিক রান্না সম্ভব। পাশাপাশি ইনডাকশনের মতো নির্দিষ্ট বাসনের প্রয়োজন হয় না।

গুগলে আরও খোশখবর


সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এই স্টোভের সম্ভাবনার কথা তুলে ধরায় বিষয়টি আরও আলোচনায় আসে। গত ১০ এপ্রিল তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন গতকাল একটি ভারতীয় সংস্থা একটি আমদানি করা স্টোভের প্রদর্শন করে, যা বিদ্যুৎ ব্যবহার করে এলপিজির মতো শিখা তৈরি করে রান্না করা যায়। এই অভিনব প্রযুক্তি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি চাই, ভারতীয় নির্মাতারা এই প্রযুক্তিকে গ্রহণ করে দেশে উৎপাদন ও বিস্তারের দিকে এগিয়ে আসুক।

তবে ইন্টারনেটে পাওয়া তথ্য অনুসারে অনান্য স্টোভের তুলনায় এই স্টোভের দাম তুলনামূলক বেশি - যা বাজারে পাওয়া যাবে কম বেশি ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। প্রাথমিক খরচ বেশি হলেও এই প্রযুক্তি শুধু বাড়ির রান্নাঘরেই নয়, রেস্তোরাঁ, ক্লাউড কিচেন ও ফুড ট্রাকেও ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের অর্থনীতিতে AI-এর বিপ্লব! ২০৩৫ সালের মধ্যে ঢুকবে প্রায় ৬০০ বিলিয়ন ডলার?

বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রযুক্তির উৎপাদন বাড়ে এবং দাম কমে, তবে প্লাজমা ইলেকট্রিক স্টোভ ভারতীয় রান্নাঘরে গ্যাসের বিকল্প হিসেবে নিরাপদ, পরিবেশবান্ধব এবং আধুনিক সমাধান হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বর্তমান সময়ে রান্নাঘরের প্রযুক্তিতে এক নতুন বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে “প্লাজমা ইলেকট্রিক স্টোভ”। এলপিজি বা পিএনজি গ্যাস ছাড়াই আগুনের মতো শিখা তৈরি করে রান্না করার এই প্রযুক্তিই এখন আলোচনার কেন্দ্রে।

তথ্যঃ ইন্ডিয়া টুডে ও অনান্য সাইট 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code