একনজরে

10/recent/ticker-posts

World Biryani Day ‘বিশ্ব বিরিয়ানি দিবস’, আপনার প্রিয় ডিশটির জন্য গোটা একটা দিন


খোশখবর ডেস্কঃ বিরিয়ানি খাওয়ার কী আলাদা কোনও দিন আছে? অনেকে বলেন সব দিনই বিরিয়ানি খাওয়ার দিন। বিরিয়ানি এমন একটা খাবার হয়ে দাঁড়িয়েছে যে ভারতের যে কোনও কোনে গেলেই তা আপনি পেয়ে যাবেন। যদিও ভারতের প্রায় প্রতিটি অঞ্চলের বিরিয়ানির স্বাদ, উপকরণ ও রান্নার ধরন আলাদা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই বিরিয়ানির স্বাদ, সুগন্ধ বদলে যায়। স্থানীয় মসলা, চাল, মাংস এবং অন্যান্য উপাদান ব্যবহার করে প্রতিটি অঞ্চলই বিরিয়ানিকে নিজেদের সংস্কৃতি ও রুচি অনুযায়ী নতুন পরিচয় দিয়েছে।


ঐতিহাসিকভাবে বিরিয়ানির উৎপত্তি পারস্যে (বর্তমান ইরান) হলেও ভারতীয় উপমহাদেশে তা আজ অতি পছন্দের খাবারে পরিণত হয়েছে। এই জনপ্রিয় খাবারের প্রতি মানুষের ভালোবাসার উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ হিসেবে প্রতি বছর জুলাই মাসের প্রথম রবিবার পালিত হয় বিশ্ব বিরিয়ানি দিবস (World Biryani Day)। ২০২৬ সালে দিনটি হল ৫ জুলাই (রবিবার)। একটি বিখ্যাত বাসমতী চালের ব্র্যান্ডের উদ্যোগে এই দিনটি পালন করা শুরু হয়েছে।


অন্যদিকে ইন্টারনেটের পাওয়া তথ্য অনুযায়ী ১১ অক্টোবর-কেও কিছু আন্তর্জাতিক হলিডে ক্যালেন্ডার বিশ্ব বিরিয়ানি দিবস বা World Biryani Day হিসেবে উল্লেখ করে। তবে এর কোনও সর্বজনস্বীকৃত বা সরকারি স্বীকৃতি নেই। দিন নিয়ে যে ধোঁয়াশাই থাকুক না কেন সুস্বাদু, সুগন্ধি ও বৈচিত্র্যময় এই জনপ্রিয় খাবারের ঐতিহ্য এবং স্বাদ উদ্‌যাপনের উদ্দেশ্যেই দিনটি পালন করা হয়।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code