একনজরে

10/recent/ticker-posts

T-shirts half marathon ৫৫টি টি-শার্ট পরে হাফ ম্যারাথন দৌড়ে নজিরবিহীন বিশ্বরেকর্ড

খোশখবর ডেস্কঃ বিশ্বরেকর্ড গড়তে বা গিনেস বুকে নাম তুলতে মানুষকে কত কিছুই না করতে হয়। তবে নিজের ব্যক্তিগত সাফল্যের স্মরণে ৫৫টি টি-শার্ট পরে হাফ ম্যারাথন দৌড়ে নজিরবিহীন বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের Arkansas-এর এক মহিলা অ্যাথলিট। এই খবর প্রকাশ করেছে ইউ পি আই ডট কম।


মেরেডিথ স্মিথ (Meredith Smith) নামের ওই দৌড়বিদ ২০২৫ সালের ৩০ মার্চ (ফোর্ট স্মিথ হাফ ম্যারাথন)Fort Smith Half Marathon-এ অংশ নেন। তিনি তার দৌড় শেষ করেন শরীরে ৫৫ স্তরের টি-শার্ট পরে। হাফ ম্যারাথনে (মহিলা বিভাগে) সবচেয়ে বেশি টি-শার্ট পরে দৌড়ানোর বিশ্বরেকর্ড এখন তাঁর দখলে বলে সম্প্রতি Guinness World Records নিশ্চিত করেছে।

কিন্তু কেন এই দৌড়? স্মিথ জানিয়েছেন, ২০১৩ সালে ওজন কমানোর লক্ষ্যেই তিনি দৌড় শুরু করেছিলেন।এই সাফল্য শুধু একটি রেকর্ড নয়, বরং তাঁর ব্যক্তিগত লড়াইয়ের প্রতীকও। তাঁর মতে এই রেকর্ড সম্পূর্ণ করা তাঁর কাছে খুবই বিশেষ ব্যাপার। 


কারণ যখন তিনি দৌড় শুরু করেন তখন এমন কিছু করা সম্ভব বলে ভাবতেই পারতেন না। টি-শার্ট পরে শরীরে বাড়তি ওজন যোগ করে দৌড়ানোটা যেন তাঁর নিজের অতীতের অবস্থায় ফিরে যাওয়ার মতো। যাতে তিনি বুঝতে পারেন আমি কতটা পথ পেরিয়ে এসেছি।

তথ্যঃ ইউ পি আই ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code