একনজরে

10/recent/ticker-posts

World Health Day সুস্বাস্থ্যের বিষয়ে সচেতন করতেই ৭ই এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস


খোশখবর ডেস্কঃ স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ – ফি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস বা WorldHealthDay আমাদের সেকথা মনে করিয়ে দেয়। সুস্থ শরীর ও মন ছাড়া জীবনের কোনো সাফল্যই পূর্ণতা পায় না। আধুনিক বিজ্ঞান, চিকিৎসা ও টিকাকরণ আজ কোটি কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তুলছে। সুস্বাস্থ্যের বিষয়ে সচেতন করতেই প্রতি বছর রাষ্ট্রসংঘের আয়োজনে ৭ই এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস।


বিশ্ব স্বাস্থ্য দিবস বা WorldHealthDayতে World Health Organization (WHO) তাদের এক্স বার্তায় লিখেছে বিজ্ঞান আমাদের দেখায় কী কী সম্ভব। যুগান্তকারী ওষুধ, বিশুদ্ধ বাতাস, জীবনরক্ষাকারী টিকা থেকে শুরু করে নতুন আবিষ্কার—বিজ্ঞান প্রতিদিনই আমাদের সকলের জন্য কাজ করে। বলা হয়েছে এই WorldHealthDay-এ আসুন আমরা একসঙ্গে দাঁড়াই এবং StandWithScience বলি।

গুগলে আরও খোশখবর 


WHO লিখেছে এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত—নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, অন্যদেরও সচেতন করা এবং বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া। কারণ, একসঙ্গে এগোলে তবেই সম্ভব সবার জন্য সুস্থ ও সুন্দর জীবন।
বিশ্ব স্বাস্থ্য দিবসের বার্তা—সবার জন্য স্বাস্থ্য, একসঙ্গে পথ চলা। ১৫ কোটিরও বেশি মানুষের জীবন—টিকার মাধ্যমে রক্ষা পেয়েছে, ১৯৭৪ সাল থেকে। এটাই স্বাস্থ্য ও বিজ্ঞানের বাস্তব শক্তি। এক্স-এ বলা হয়েছে এই #WorldHealthDay-এ, একসঙ্গে স্বাস্থ্যের জন্য #StandWithScience।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code