একনজরে

10/recent/ticker-posts

Anthropic Claude Fable 5 অ্যানথ্রপিকের ‘সবচেয়ে শক্তিশালী’ এআই মডেল, ব্যবহার নিয়ে কী কী বিধিনিষেধ!


খোশখবর ডেস্কঃ আগে থেকে নানা চর্চা ছিলই, এবার দীর্ঘ প্রতীক্ষার শেষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংস্থা অ্যানথ্রপিক (Anthropic) তাদের সবচেয়ে শক্তিশালী AI মডেল ক্লড ফ্যাবেল ফাইভ (Claude Fable 5) কে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। তবে মডেলটির ব্যবহার নিয়ে কড়া নিরাপত্তা বিধিনিষেধ রাখা হয়েছে।  রিপোর্ট অনুসারে বিশেষ করে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কাজে এই AI ব্যবহার করা যাবে না।


২০২৫ সালের শুরুতেই অ্যানথ্রপিক Anthropic-এর পরীক্ষামূলক AI মডেল Mythos সফটওয়্যারের হাজার হাজার নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার ক্ষমতা দেখিয়ে প্রযুক্তি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। যদিও Mythos-এর অ্যাক্সেস শুধুমাত্র প্রায় ২০০টি সংস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল। সেই তালিকায় মার্কিন সরকারও ছিল। তখনই বিভিন্ন সফটওয়্যারের সাইবার দুর্বলতা খুঁজে দিয়ে খবরে চলে এসেছিল এই এআই। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আরও উন্নত Claude Fable 5 বাজারে এনেছে সংস্থাটি।


অ্যানথ্রপিক জানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা বিশ্লেষণ এবং জটিল সমস্যা সমাধানে Claude Fable 5 তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী পাবলিক AI মডেল।এর ব্যবহারের খরচ তুলনামূলকভাবে বেশি হলেও Anthropic-এর দাবি, এটি কম টোকেন ব্যবহার করে দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। ফলে সবমিলিয়ে খরচ কমে আসবে।

তবে ব্যবহারকারীরা কোনও ক্ষতিকর বা নিষিদ্ধ কাজ করাতে না পারেন, সেজন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। কোনও ব্যবহারকারী যদি এই AI-কে কোনও সফটওয়্যারের সাইবার দুর্বলতা খুঁজে দিতে বলেন, তাহলে Claude Fable 5 তা করে দেবে না। AI দুনিয়ায় OpenAI-সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে Anthropic এই পদক্ষেপ নিয়েছে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

তথ্যঃ এনডিটিভি ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code