খোশখবর ডেস্কঃ মেক্সিকো সিটি’র আজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ২০২৬ সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ। নানা তথ্যের হিসেব বলছে এটিই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। তবে এটি সর্বকালের সেরা আসর হবে কিনা, তা সময়ই বলে দেবে।
এইবারেই প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপের আয়োজন করছে। দেশগুলি হল কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ম্যাচ উত্তর আমেরিকার এই তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে। ফলে বিশ্বকাপ ফুটবল আয়োজনের ভৌগোলিক বিস্তৃতি এত বড় আগে কখনো হয়নি। কিছু শহর একে অপরের থেকে ২,৫০০ মাইল দূরে। এছাড়া এবার প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে, যার কারণে পুরো টুর্নামেন্টের কাঠামো নতুনভাবে সাজাতে হয়েছে।
গুগলে আরও খোশখবর
২০২৬ ফিফা বিশ্বকাপ হল আন্তর্জাতিক এই খেলার ২৩তম আসর। ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপের আয়োজন হচ্ছে। এই প্রথম বিশ্বকাপ আকারে প্রকারে অনেক বড়। যেমন গ্রুপ পর্বে আছে ১২টি গ্রুপ, যা আগে ছিল ৮টি। এরপর নতুনভাবে যুক্ত হয়েছে "রাউন্ড অব ৩২"। এতে মোট ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪, যেখানে ১৯৯৮ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে ম্যাচ সংখ্যা ছিল ৬৪।
এবারে ফিফার লক্ষ্য আকারে প্রকারে যত বড় তত ভালো। এর কারণ বেশি ম্যাচ মানে বেশি টিকিট বিক্রি, বেশি সম্প্রচার আয় এবং আরও বড় আর্থিক সুবিধা। ইতিমধ্যেই প্রস্তাব উঠেছে যে ২০৩০ সালের বিশ্বকাপে অংশ নিতে পারে ৬৪টি দেশ, যেখানে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ১২৮। তবে এবারের ফর্মাট নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। সমালোচকরা বলছেন, ৭২টি গ্রুপ ম্যাচ খেলে মাত্র ১৬টি দল বাদ দেওয়া হবে, ফলে প্রতিটি ম্যাচের গুরুত্ব কমে যাবে। আগের ফরম্যাটে প্রতিটি ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ, কারণ শুধু শীর্ষ দুই দলই যেত শেষ ষোলোতে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ