খোশখবর ডেস্কঃ সামনেই বিশ্বকাপ ফুটবল। ইতিমধ্যেই তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা। ফুটবল আজ শুধু একটি খেলা নয়; এটি বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ, পরিচয় এবং ঐক্যের প্রতীক। সদ্য ২৫ মে চলে গেল বিশ্ব ফুটবল দিবস। ফুটবলের বৈশ্বিক গুরুত্বকে স্বীকৃতি জানাতে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৫ মে তারিখকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করে। ১৯২৪ সালের ২৫ মে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব ছিল।
এই বিশ্ব ফুটবল দিবস উপলক্ষ্যেই প্রকাশিত Statista Consumer Insights-এর তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে ইউরোপ ও লাতিন আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তবে উত্তর আমেরিকা এবং এশিয়া ও ওশেনিয়ার কিছু অঞ্চলেও ফুটবলের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।
ফুটবলকে অনেকেই ‘গ্লোবাল গেম’ বা বিশ্বের খেলা বলেন। পৃথিবীর প্রায় প্রতিটি কোণেই এই খেলা খেলা হয়, অনুসরণ করা হয় এবং আলোচনা হয়। ফুটবলের সবচেয়ে বড় আসর —যেমন চার বছর অন্তর অনুষ্ঠিত FIFA World Cup কিংবা বার্ষিক UEFA Champions League Final—বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টগুলো নিয়ে উন্মদনার শেষ নেই। দর্শকসংখ্যার দিক থেকে এগুলোর সঙ্গে তুলনা করা যায় শুধুমাত্র অলিম্পিক গেমসের।
রাষ্ট্রসংঘও স্বীকার করেছে যে ফুটবল কেবল একটি খেলা নয়, বরং এটি বাণিজ্য, শান্তি, কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল এমন একটি পরিসর তৈরি করে, যেখানে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ একত্রিত হতে পারে এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন গড়ে তুলতে পারে।
তথ্যঃ স্ট্যাটিস্টা ডট কম
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ