একনজরে

10/recent/ticker-posts

Commonwealth Games Ahmedabad 2030 এবার কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি, ২০৩০-এ আসর বসতে চলেছে আমদাবাদে

 


খোশখবর ডেস্কঃ ২০৩০ সালে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ ভারত। স্কটল্যান্ডের গ্লাসগোয় ২০২৬ কমনওয়েলথ গেমসের সমাপ্তিতে আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘভি কমনওয়েলথ গেমসের পতাকা গ্রহণ করেন। এর মধ্য দিয়েই ২০৩০ সালে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় স্কটল্যান্ডের সমৃদ্ধ সংস্কৃতির বর্ণিল উপস্থাপনার মাধ্যমে। পতাকা হস্তান্তরের পর ভারত ১৮ মিনিট ২৭ সেকেন্ডের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। সেখানে ভারতের ঐতিহ্য, ক্রীড়া-ঐতিহ্য এবং ‘আহমেদাবাদ ২০৩০’-এর স্বপ্ন তুলে ধরা হয়।


শতবর্ষপূর্তি সংস্করণ ভারতে

ভারত দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে। গুজরাটের বৃহত্তম শহর আমদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস আসলে শতবর্ষপূর্তি (Centenary) সংস্করণ। এর আগে ২০১০ সালে নয়াদিল্লিতে প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ভারত। অস্ট্রেলিয়ার পর ভারত হচ্ছে দ্বিতীয় দেশ, যারা দুবার কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার গৌরব অর্জন করবে। এবারের গেমসের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আয়োজনের সময় ঘনিয়ে এলেই তারিখ প্রকাশ করা হবে।



২০২৬-এ কত পদক ভারতের?

এ বারের অর্থাৎ গ্লাসগো কমনওয়েলথে ভারত ৩৯টি পদক পেয়েছে। তার মধ্যে ১৩ সোনা, ১৭ রুপো ও ৯ ব্রোঞ্জ। ২০১০ সালে স্বাগতিক ভারত, ৩৮টি সোনা, ২৭টি রুপো, ও ৩৬টি ব্রোঞ্জ নিয়ে মোট ১০১টি পদক জয় করেছিল। মোট পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল। সেটাই ছিল ভারতের সবচেয়ে সফল কমনওয়েলথ। হিসেব মত আগের বার বার্মিংহ্যামে ভারত পেয়েছিল ৬১ পদক। কিন্তু এ বার পদকের সংখ্যা কমলেও ভারতের পারফরম্যান্স কিন্তু খারাপ নয়। আগের বারে ভারত যে বিভিন্ন খেলায় ৩০টি পদক পেয়েছিল, সেগুলি এ বারের গ্লাসগো কমনওয়েলথে ছিল না। ফলে সেই তুলনায় ভারতের সাফল্যের হার বেশি।

গুগলে আরও খোশখবর



আমদাবাদে কী কী খেলা হতে পারে?

তবে ইতিমধ্যে যে খেলাগুলি নিশ্চিত করা হয়েছে তার মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স ও প্যারা অ্যাথলেটিক্স, সাঁতার ও প্যারা সাঁতার ,টেবিল টেনিস ও প্যারা টেবিল টেনিস, লন বোলস ও প্যারা বোলস, ভারোত্তোলন ও প্যারা পাওয়ারলিফটিং,আর্টিস্টিক জিমন্যাস্টিকস,নেটবল,বক্সিং। তবে যে খেলাগুলি বিবেচনাধীন রয়েছে, সেগুলি হলো— তিরন্দাজি, ব্যাডমিন্টন, ৩×৩ বাস্কেটবল, ৩×৩ হুইলচেয়ার বাস্কেটবল,বিচ ভলিবল,টি-২০ ক্রিকেট, সাইক্লিং, ডাইভিং, হকি, জুডো, রিদমিক জিমন্যাস্টিকস, রাগবি সেভেন্স, শুটিং, স্কোয়াশ, ট্রায়াথলন ও প্যারা ট্রায়াথলন, কুস্তি। আয়োজক দেশ হিসেবে ভারত চাইলে অতিরিক্ত দুটি খেলা অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দিতে পারে।

তথ্যঃ ডিডি নিউজ, অলিম্পিক্স ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code