একনজরে

10/recent/ticker-posts

World Bollywood Day ২৪ সেপ্টেম্বর বিশ্ব বলিউড দিবস, জানেন কেন পালিত হয় এই দিন ?

 


খোশখবর ডেস্কঃ গোটা পৃথিবীর সিনেমার ইতিহাসে উল্লেখযোগ্য নাম বলিউড। এই বলিউড (Bollywood) নামটি তৈরি হয়েছে বম্বে ( Bombay) এবং হলিউড (Hollywood) এই দুটি শব্দের সংমিশ্রণে। বম্বে শহরের নাম পরে মুম্বই হলেও ‘বলিউড’ নামটি জনপ্রিয় থেকে যায়।



ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বলিউড শব্দটি আসে অনেক পরে, সম্ভবত ১৯৭০-এর দশকে এবং প্রচারের কারণে তা ক্রমেই জনপ্রিয়তা পেতে শুরু করে। সেই সময় ভারত বছরে বিপুল সংখ্যক চলচ্চিত্র তৈরি করছিল। তবে শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, তা নিয়ে এখনও বিভিন্ন মত রয়েছে।



বলিউডের আগেই হয় টলিউড!

মজার কথা হল ‘বলিউড’ শব্দ আসার আগেই সিনেমা দুনিয়ায় টলিউড( Tollywood) শব্দটির ব্যবহার ছিল। স্বাধীনতার অনেক আগে ১৯৩২ সালে কলকাতার টালিগঞ্জ এলাকার বাংলা চলচ্চিত্রকে বোঝাতে টলিউড শব্দটি ব্যবহৃত হয়। আবার পরে পাকিস্তানের লাহোরের চলচ্চিত্রশিল্পের ক্ষেত্রে ললিউড (Lollywood) নামটিও জনপ্রিয় হয়।


যদিও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস অনেক পুরোনো। এর সূচনাকে সাধারণত দাদাসাহেব ফালকে পরিচালিত ‘রাজা হরিশচন্দ্র’ (১৯১৩) ছবির সঙ্গে যুক্ত করা হয়। এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্বাধীনতার সময়ের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যেও ভারতীয় চলচ্চিত্র নির্মাণ থেমে থাকেনি। সেই সময়ের দেশভাগ, দারিদ্র্য এবং স্বাধীনতার পরের অনিশ্চয়তা নিয়ে নানা ছবি তৈরি হয়।


কীভাবে বিশ্ব দরবারে ‘বলিউড’?

কিন্তু বলিউড কীভাবে বিশ্ব দরবারে পৌঁছল? আসলে বলিউডের ছবির নাচ, গান, অ্যাকশন নিয়ে নিজস্ব প্যাটার্ন আছে।ভারতীয় শাস্ত্রীয় নৃত্য থেকে শুরু করে আধুনিক পপ সংগীত—বিভিন্ন উপাদানের সংমিশ্রণ বলিউডকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। আধুনিক প্রযুক্তির প্রয়োগ হয় বলিউড সিনেমায়। লন্ডন, টরন্টো, নিউইয়র্কসহ বিভিন্ন শহরের ভারতীয় প্রবাসী সম্প্রদায়ও বলিউডের জনপ্রিয়তা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রসারের ফলে হিন্দি সিনেমার আন্তর্জাতিক দর্শক আরও দ্রুত বেড়েছে।

বলিউড সিনেমার এই দুনিয়াদারির কথা মনে রেখেই ২৪ সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব বলিউড দিবস’।এই দিন শুধু সিনেমা দেখার দিন নয়—গান, নাচ, অভিনয় এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ারও একটি উপলক্ষ।



 আপনার জন্য  বলিউড দিবস কুইজ

১. প্রশ্ন: ‘Bollywood’ নামটি কোন দুটি শব্দের সংমিশ্রণে তৈরি?

উত্তর: Bombay এবং Hollywood—এই দুটি শব্দের সংমিশ্রণে ‘Bollywood’ নামটি তৈরি হয়েছে।

২. প্রশ্ন: ‘Bollywood’-এর আগে কোন ‘Wood’ নামটি চলচ্চিত্রজগতে ব্যবহৃত হয়েছিল?

উত্তর: ‘Tollywood’ নামটি আগে ব্যবহৃত হয়েছিল। ১৯৩২ সালে কলকাতার টালিগঞ্জ এলাকার বাংলা চলচ্চিত্রকে বোঝাতে এই নামটি ব্যবহার করা হয়।

৩. প্রশ্ন: ভারতীয় চলচ্চিত্রের সূচনাকে সাধারণত কোন সিনেমার সঙ্গে যুক্ত করা হয়?

উত্তর: দাদাসাহেব ফালকে পরিচালিত ‘রাজা হরিশচন্দ্র’ (১৯১৩) ছবির সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের সূচনাকে সাধারণত যুক্ত করা হয়।

৪. প্রশ্ন: ‘Bollywood’ শব্দটি সম্ভবত কোন দশকে জনপ্রিয় হতে শুরু করে?

উত্তর: ১৯৭০-এর দশকে ‘Bollywood’ শব্দটি জনপ্রিয় হতে শুরু করে বলে মনে করা হয়।

৫. প্রশ্ন: প্রতি বছর কোন তারিখে বিশ্ব বলিউড দিবস পালিত হয়?

উত্তর: প্রতি বছর ২৪ সেপ্টেম্বর বিশ্ব বলিউড দিবস পালিত হয়।




[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code