একনজরে

10/recent/ticker-posts

World's Most Intelligent AI জিপিটি-৬অ্যাসট্রাকে ‘বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান’ কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দাবি, এবার এজিআই-এর যুগ?

 

খোশখবর ডেস্কঃ কে কাকে টেক্কা দেয়, প্রায় প্রতিদিনই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আসছে নানা চমক। এ আই-এর বাজার ধরতে বিভিন্ন টেক সংস্থার মধ্যে প্রতিযোগিতাও অন্য মাত্রা নিয়েছে। এবার নতুন AI মডেল জিপিটি-৬অ্যাসট্রা (GPT-6 Astra) এনে সেটিকে ‘বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান’ কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দাবি করল ওপেন-এআই। তাকে বলা হচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা।



'জিপিটি-৬অ্যাসট্রা' ব্যাপারটা ঠিক কী?

তাদের রিপোর্টে এনডিটিভি ডট কম জানিয়েছে যে ওপেন-এআই-এর পক্ষ থেকে বলা হয়েছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, সাইবার নিরাপত্তা, আর্থিক মডেলিং এবং ডেটা বিশ্লেষণের মতো জটিল কাজের পাশাপাশি কর সংক্রান্ত প্রস্তুতি ও বিভিন্ন ফর্ম পূরণের মতো বাস্তব কাজও করতে পারবে জিপিটি-৬অ্যাসট্রা।

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)


 
ওপেন এআই ডট কম লিখেছে GPT-6 Astra তৈরি হয়েছে প্রি-ট্রেনিং, রিইনফোর্সমেন্ট লার্নিং এবং অ্যালাইনমেন্ট নিয়ে বহু বছরের গবেষণা প্রযুক্তিগত উদ্যোগের সমন্বয়ে। তাদের দাবি কম্পিউটার ব্যবহার, ওয়েব ব্রাউজিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা, বিজ্ঞান এবং পেশাগত কাজের ক্ষেত্রে Astra অত্যাধুনিক ক্ষমতা অর্জন করেছে। OpenAI-এর প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জিপিটি-৬অ্যাসট্রা-কে AI ক্ষমতার ক্ষেত্রে ‘এক প্রজন্মের বড় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন।


এসে গেল এজিআই (AGI) এর যুগ?

জিপিটি-৬অ্যাসট্রা প্রকাশের বিষয়ে রিপোর্ট লিখতে গিয়ে এনডিটিভি তাদের প্রতিবেদনে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই (AGI) এর প্রসঙ্গ টেনে এনেছে। তাদের প্রশ্ন AGI কি এসে গিয়েছে? সাধারণ এআই বা ন্যারো এআই হল সেটা যা কেবল একটি নির্দিষ্ট কাজ করতে পারে। যেমন দাবা খেলা, ছবি আঁকা ইত্যাদি। কিন্তু এজিআই হলো এমন একটি এআই যা মানুষের মতো শিখতে, চিন্তা করতে এবং কাজ করতে পারে। ফলে জিপিটি-৬অ্যাসট্রা প্রকাশের সঙ্গে সঙ্গে সামনে এসেছে এজিআই নিয়ে দীর্ঘদিনের বিতর্ক।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, OpenAI-এর নথিতে এখনও আনুষ্ঠানিকভাবে GPT-6 Astra-কে AGI ঘোষণা করা হয়নি।




'জিপিটি-৬অ্যাসট্রা' কী কী কাজ করবে?

জিপিটি-৬অ্যাসট্রার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সাইবার নিরাপত্তা। শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থায় থাকা কম্পিউটার সিস্টেমের দুর্বলতা শনাক্ত করার পাশাপাশি সেই দুর্বলতাকে কাজে লাগানোর কার্যকর পদ্ধতিও তৈরি করতে পারে এটি। এই মডেল স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের কম্পিউটারভিত্তিক কাজ সম্পন্ন করতে পারবে। যেমন ওয়েবসাইট তৈরি, বৈজ্ঞানিক বিশ্লেষণ, সফটওয়্যার কোডিং, ডেটা বিশ্লেষণ ইত্যাদি। আসলে জিপিটি-৬অ্যাসট্রা নানা পেশাগত কাজ সম্পাদনে আরও দ্রুতগতির সক্ষম AI এজেন্ট হিসেবে হাজির হতে চলেছে।

তথ্য সূত্রঃ ওপেনএআই ডট কম, এনডিটিভি ডট কম



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code