একনজরে

10/recent/ticker-posts

India’s imaging satellite জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট, সফল উৎক্ষেপণ, মাইলফলক ইসরোর

 

খোশখবর ডেস্কঃ মহাকাশ গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল ভারত। ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট EOS-05-এর সফল উৎক্ষেপণ করে গোটা বিশ্বের নজর কাড়ল ইসরো (ISRO)। শুক্রবার ভোর ২টা ৫৫ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের আগে চলে প্রায় ২৭ ঘণ্টার কাউন্টডাউন, যা শুরু হয়েছিল বুধবার রাত ১১টা ৩০ মিনিটে। এই তথ্য দিয়েছে ডিডিনিউজ। EOS-05-এর প্রধান লক্ষ্য হল মহাকাশ থেকে পৃথিবীর উচ্চমানের ছবি তোলা এবং তা দ্রুত বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো।



অন্যদিকে স্পেস ডট কমের তথ্য উৎক্ষেপণের প্রায় ১৮ মিনিট পর রকেটটি EOS-05-কে সফলভাবে সাব- জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (Sub-Geosynchronous Transfer Orbit) বা Sub-GTO-তে স্থাপন করে। এই সাফল্যের মাধ্যমে ভারত প্রথমবার কোনও পৃথিবীকে পর্যবেক্ষন করা ইমেজিং স্যাটেলাইট (Earth-observing imaging satellite)-কে জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে পাঠানোর পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল।

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)


কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী ড. জিতেন্দ্র সিং একে ভারতের মহাকাশ অভিযানে “আরও একটি বিশাল অগ্রগতি” বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে GSLV-F17/EOS-05-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন।
কীভাবে কাজ করবে এই স্যাটেলাইট( EOS-05)?

এই স্যাটেলাইটের প্রধান লক্ষ্য হল পৃথিবীর উচ্চমানের ছবি তোলা এবং তা দ্রুত বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো। জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে উপগ্রহটির গতি পৃথিবীর ঘূর্ণনের গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ফলে একটি নির্দিষ্ট অঞ্চলের উপর দীর্ঘ সময় ধরে নজর রাখা সম্ভব হয়। ভারতের অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, প্রায় ৩৫,৭৮৬ কিলোমিটার উচ্চতার জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে কাজ করবে। সোজা কথায় ৩৬ হাজার কিলোমিটার উপর থেকে পৃথিবীর নজরদারি করবে ভারতের এই EOS-05 স্যাটেলাইট যার ওজন প্রায় ২,৩৬৭ কিলোগ্রাম।



কাজে লাগবে উপগ্রহ থেকে পাওয়া তথ্য

EOS-05 স্যাটেলাইট বা উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশেষভাবে কাজে লাগবে। ভারতীয় উপমহাদেশের উপর দীর্ঘ সময় নজর রাখার পাশাপাশি যে যে ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হল -

১। কৃষিক্ষেত্রে ফসল ও জমির পরিস্থিতি পর্যবেক্ষণ

২। দুর্যোগ ব্যবস্থাপনায় বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নজরদারি

৩। পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন পর্যবেক্ষণ

৪। দ্রুত ও প্রায় রিয়েল-টাইম আর্থ ইমেজিং পরিষেবায়

৫। দুর্গম সীমান্ত অঞ্চল পর্যবেক্ষণ করা

৬। পরিবেশগত পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ

৭। কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় উপগ্রহের তথ্য ব্যবহার


বেশিরভাগ আর্থ-অবজারভেশন স্যাটেলাইট নিম্ন পৃথিবীর কক্ষপথ বা LEO-তে কাজ করে। কিন্তু EOS-05 কাজ করবে জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে। EOS-05-কে বয়ে নিয়ে যাওয়া GSLV-F17 হল ভারতের জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (Geosynchronous Satellite Launch Vehicle)-এর ১৯তম উড়ান। বৃষ্টি এবং গভীর রাত – কোনও কিছুই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে মহাকাশপ্রেমীদের উৎসাহে বাধা হয়ে দাঁড়ায়নি। বহু মানুষ ভোররাতে উপস্থিত থেকে এই ঐতিহাসিক উৎক্ষেপণের সাক্ষী হন।

তথ্যঃ ডিডিনিউজ ও স্পেস ডট কম

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code