খোশখবর ডেস্কঃ বাঙালির দুর্গাপুজো মানেই জমজমাট আনন্দ। নতুন নতুন পোশাক, বন্ধুদের সঙ্গে আড্ডা, রাত জেগে ঠাকুর দেখা আর একের পর এক প্যান্ডেল হপিং। প্রিয়জন ও বন্ধুবান্ধবের সঙ্গে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে প্রতিমা ও প্যাণ্ডেল দর্শনের আনন্দই আলাদা। কিন্তু বিভিন্ন মাধ্যমে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন উৎসবের উচ্ছ্বাসে নিজের শরীরের যত্ন নিতে ভুলে গেলে মাটি হতে পারে গোটা আনন্দ পরিকল্পনাটাই। তাই প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করার পাশাপাশি নজর রাখুন স্বাস্থ্যের দিকেও।
১. হাঁটুন, তবে প্রয়োজনে বিরতি নিন
উৎসবের ঘোরে ঘণ্টার পর ঘণ্টা হাঁটলে পায়ে ব্যথা, ক্লান্তি বা মাথা ঘোরার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নতুন হলেও আরামদায়ক জুতো পরুন এবং প্রয়োজনমতো বসে বিশ্রাম নিন।
গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)
২. ঘুরুন তবে জল খেতে ভুলবেন না
ভিড় ও গরমে হাঁটাহাঁটি করলে ঘামে শরীর থেকে জল বেরিয়ে যায়। সঙ্গে জলের বোতল রাখুন এবং নিয়মিত জল পান করুন। অতিরিক্ত ঘাম হলে শরীরের জল ও নুনের ঘাটতির লক্ষণগুলির দিকে খেয়াল রাখুন।
৩. ভিড়ের মধ্যে সতর্ক থাকুন
ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন। শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অস্বস্তি হলে ভিড় থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় বিশ্রাম নিন। তীব্র বা অন্য উপসর্গ হলে চিকিৎসার সাহায্য নিন।
কাগজের কাপে গরম পানীয় ঢাললেই মিশে যায় লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক, বড় সতর্কতা বিজ্ঞানীদের
৪. খাবার খান তবে বুঝেশুনে
উতসবে সামিল হবেন অথচ খাওয়া-দাওয়া করবেন না এতো হতে পারে না। সবসময় হোটেলে খাওয়া সম্ভব নয়। কাজেই সদ্য তৈরি, ভালোভাবে রান্না করা এবং পরিষ্কারভাবে পরিবেশিত রাস্তার খাবার খেতেই পারেন। দীর্ঘক্ষণ খোলা রাখা খাবার এড়িয়ে চলুন।
৪. খাবার খান তবে বুঝেশুনে
উতসবে সামিল হবেন অথচ খাওয়া-দাওয়া করবেন না এতো হতে পারে না। সবসময় হোটেলে খাওয়া সম্ভব নয়। কাজেই সদ্য তৈরি, ভালোভাবে রান্না করা এবং পরিষ্কারভাবে পরিবেশিত রাস্তার খাবার খেতেই পারেন। দীর্ঘক্ষণ খোলা রাখা খাবার এড়িয়ে চলুন।
৫. ঘুম ও বিশ্রামের সঙ্গে আপস নয়
উৎসবের সময়ে পরপর কয়েক দিন রাত জেগে ঠাকুর দেখলে ঘুমের ঘাটতি হতে পারে। পরের দিনের পরিকল্পনা করার সময় পর্যাপ্ত ঘুমের সুযোগ রাখুন।
মনে রাখবেন উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন শরীরও থাকে সুস্থ। তাই আনন্দ করুন কিন্তু শরীরের সংকেত উপেক্ষা করবেন না।
দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং- সুস্থ থাকার ৫টি কুইজ
প্রশ্ন ১: দুর্গাপুজোয় দীর্ঘক্ষণ প্যান্ডেল হপিং করলে পায়ের ব্যথা ও ক্লান্তি এড়াতে কী করা উচিত?
উত্তর: আরামদায়ক জুতো পরতে হবে এবং প্রয়োজনমতো বিরতি নিয়ে বিশ্রাম নিতে হবে।
প্রশ্ন ২: প্যান্ডেল হপিংয়ের সময় সঙ্গে জলের বোতল রাখা কেন জরুরি?
উত্তর: ভিড় ও গরমে হাঁটাহাঁটি করলে ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যায়। তাই নিয়মিত জল পান করে শরীরে জলের ঘাটতি পূরণ করা জরুরি।
প্রশ্ন ৩: ভিড়ের মধ্যে মাথা ঘুরলে বা শ্বাসকষ্ট হলে কী করা উচিত?
উত্তর: দ্রুত ভিড় থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে হবে। উপসর্গ তীব্র হলে চিকিৎসার সাহায্য নিতে হবে।
প্রশ্ন ৪: পুজোর সময়ে রাস্তার খাবার খাওয়ার ক্ষেত্রে কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন?
উত্তর: সদ্য তৈরি, ভালোভাবে রান্না করা এবং পরিষ্কারভাবে পরিবেশিত খাবার খাওয়া উচিত। দীর্ঘক্ষণ খোলা রাখা খাবার এড়িয়ে চলতে হবে।
প্রশ্ন ৫: দুর্গাপুজোয় পরপর কয়েক দিন রাত জেগে ঠাকুর দেখলে কী সমস্যা হতে পারে?
উত্তর: পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তি ও অবসাদ তৈরি হতে পারে। তাই প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের ব্যবস্থা রাখা জরুরি।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]



0 মন্তব্যসমূহ