খোশখবর ডেস্কঃ যাদের বাড়িতে কুকুর আছে তারা অনেকেই তাদের পোষ্যকে টেলিভিশনের সামনে বসে পর্দার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখেছেন। প্রশ্ন হল কুকুরেরা কী সত্যিই মানুষের মত টেলিভিশন দেখতে পছন্দ করে? এতদিন বিষয়টি কেবল পোষ্যপ্রেমীদের পর্যবেক্ষণ বলেই মনে করা হত।এবার নতুন গবেষণা জানাল টিভি শুধু মানুষের নয়, প্রতিদিন গড়ে ১৪ মিনিট টেলিভিশন দেখে কুকুর। এই তথ্য প্রকাশ করেছে আর্থ ডট কম।
দীর্ঘদিন ধরেই মনোবিজ্ঞানীরা একটি প্রশ্ন নিয়ে গবেষণা করছেন- তা হল কুকুর কি সত্যিই পর্দার ছবি বুঝতে পারে? তারা কি দুই-মাত্রিক (2D) ছবিকে বাস্তব বস্তুর প্রতিরূপ হিসেবে চিনতে পারে? ২০০৩ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, ভিডিওতে রেকর্ড করা মানুষের নির্দেশও কুকুর জীবন্ত প্রশিক্ষকের নির্দেশের মতোই অনুসরণ করতে পারে।
অনেক পোষ্য মালিক দাবি করতেন, তাঁদের কুকুর টিভির পর্দায় দৌড়ানো কাঠবিড়ালি বা অন্য প্রাণীদের মনোযোগ দিয়ে অনুসরণ করে। প্রশ্ন কুকুর কি সত্যিই টেলিভিশন দেখে, নাকি পর্দায় শুধু আলো-ছায়ার ঝলকানিই তাদের দৃষ্টি আকর্ষণ করে? সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই বিষয়ে আলোকপাত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের নতুন মূল্যায়ন পদ্ধতি Dog Television Viewing Scale-এর মাধ্যমে এই প্রথমবার বড় আকারে কুকুরের টেলিভিশন দেখার অভ্যাস বিশ্লেষণ করা হয়েছে।
অবার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অংশ নেওয়া গৃহপালিত কুকুরগুলোর মধ্যে দেখা গেছে, প্রতিটি কুকুর গড়ে ১৪ মিনিট ৮ সেকেন্ড টেলিভিশনের দিকে মনোযোগ দেয়। গবেষণার জন্য প্রথমে ৬৫০টি কুকুরের মালিকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। পরে ৪৫৩টি কুকুরের তথ্য বিশ্লেষণ করে গবেষণার ফল প্রকাশ করা হয়।
গবেষকরা দাবি করেছেন যে কুকুর টেলিভিশনের পর্দায় কেবল আলো-ছায়া দেখে না; বরং সেখানে থাকা প্রাণী, মানুষ ও বিভিন্ন বস্তুকে সঠিক অর্থে উপলব্ধি করার ক্ষমতাও তাদের রয়েছে। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Scientific Reports-এ প্রকাশিত হয়েছে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ