খোশখবর ডেস্কঃ ফের বসতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ একসঙ্গে অনেক খেলার (multi-sport event) প্রতিযোগিতার আসর এশিয়ান গেমস। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এর সূচি ঠিক থাকলেও পুরুষদের বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকেই। এই আসরের মাধ্যমেই চার বছরের চক্রে ফিরছে এশিয়ান গেমস। এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমস—দুই প্রতিযোগিতা ঘিরেই উৎসব ও সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন থাকবে এই গেমসে।
ফের চার বছরের চক্রে এশিয়ান গেমস
হিসেব মত প্রতি চার বছর অন্তর বসে এশিয়ান গেমস। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ২০২২ সালের এশিয়ান গেমস সে বছরে অনুষ্ঠিত হতে পারেনি। পরে শেষ পর্যন্ত প্রতিযোগিতাটি ২০২৩ সালে চিনের হাংঝৌতে অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের জাপানের আসরের মাধ্যমে এশিয়ান গেমস আবার তার প্রচলিত চার বছরের আয়োজন-চক্রে ফিরছে।
গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)
প্রথম এশিয়ান গেমস ভারতে
জাপানের আইচি-নাগোয়া শহরকে কেন্দ্র করে আয়োজিত এবারের গেমস হিসেব মত ২০তম এশিয়ান গেমস প্রতিযোগিতা। এটি এশিয়ার অন্যতম বৃহৎ বহুক্রীড়ার আসর। ২০২৬ সালের এশিয়ান গেমসের সঙ্গে রয়েছে আরও একটি ঐতিহাসিক যোগসূত্র। কারণ ১৯৫১ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস। কাজেই এবার এশিয়ান গেমসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে তা বিশেষ তাৎপর্য বহন করছে। অর্থাৎ ৭৫ বছর আগে শুরু হয়েছিল এই খেলার আসরের পথচলা।
জাপানের আইচি-নাগোয়া শহরকে কেন্দ্র করে আয়োজিত এবারের গেমস হিসেব মত ২০তম এশিয়ান গেমস প্রতিযোগিতা। এটি এশিয়ার অন্যতম বৃহৎ বহুক্রীড়ার আসর। ২০২৬ সালের এশিয়ান গেমসের সঙ্গে রয়েছে আরও একটি ঐতিহাসিক যোগসূত্র। কারণ ১৯৫১ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস। কাজেই এবার এশিয়ান গেমসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে তা বিশেষ তাৎপর্য বহন করছে। অর্থাৎ ৭৫ বছর আগে শুরু হয়েছিল এই খেলার আসরের পথচলা।
তৃতীয়বার গেমস আয়োজন করছে জাপান
হিসেব মত জাপান তৃতীয়বারের জন্য এশিয়ান গেমস আয়োজন করছে। এর আগে ১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসে অংশ নেওয়া ১১টি দেশের মধ্যে জাপানও ছিল। এবার জাপানের আইচি-নাগোয়া শহরকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা।
হিসেব মত জাপান তৃতীয়বারের জন্য এশিয়ান গেমস আয়োজন করছে। এর আগে ১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসে অংশ নেওয়া ১১টি দেশের মধ্যে জাপানও ছিল। এবার জাপানের আইচি-নাগোয়া শহরকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা।
কত অংশগ্রহণকারী, কত ইভেন্ট?
প্রথমে ১৫ হাজার ক্রীড়াবিদের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত জানা যাচ্ছে ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় ১৭ হাজার অংশগ্রহণকারী এবারের গেমসে অংশ নিচ্ছে। ফলে থাকার জায়গার ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। এবার মোট ৪৩টি খেলায় ৪৬৯টি পদক ইভেন্ট থাকছে। ২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসে ৪০টি খেলা ছিল।
আরও পড়ুন
এবারের গেমসে কয়েকটি নতুন খেলা যুক্ত হয়েছে। যেমন মিক্সড মার্শাল আর্টস, প্যাডেল ও সার্ফিং, ভার্চুয়াল তায়কোয়ান্দো এবং টেকবল। পাশাপাশি আগের এশিয়ান গেমসে থাকা দাবা, গো, চাইনিজ দাবা (জিয়াংছি) ও ব্রিজ এবার নেই। বাদ পড়েছে ড্রাগন বোট রেসিং, রোলার স্কেটিং এবং ম্যারাথন সাঁতার (ওপেন-ওয়াটার সুইমিং)-ও।
গেমসে প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি
হিসেব মত এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টাইফুন মৌসুমের শেষদিকে। একটি বিশাল অ্যাথলেটস ভিলেজ তৈরির পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে বিভিন্ন জায়গায় ক্রীড়াবিদদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যেমন প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ ক্রীড়াবিদ কিনজো পিয়ারে দাঁড়িয়ে থাকা বিশাল ক্রুজ জাহাজে থাকবেন। আরও প্রায় ২,০০০ ক্রীড়াবিদ নাগোয়া বন্দরের গার্ডেন ওয়ার্ফে তৈরি অস্থায়ী কাঠের ভিলায় থাকবেন। অন্য ক্রীড়াবিদদের জন্য আইচি প্রিফেকচার ও আশপাশের শহরগুলোর বিভিন্ন হোটেল ব্যবহার করা হবে।
তথ্যঃ উইকিপিডিয়া ও অনান্য সাইট
উত্তর: ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
২. ২০২৬ সালের এশিয়ান গেমসের পুরুষদের বাস্কেটবল প্রতিযোগিতা কবে শুরু হয়েছে?
উত্তর: ১০ সেপ্টেম্বর ২০২৬।
৩. ২০২৬ সালের এশিয়ান গেমস কততম আসর?
উত্তর: ২০তম আসর।
৪. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ভারতের নয়াদিল্লিতে, ১৯৫১ সালে।
৫. ২০২৬ সালের এশিয়ান গেমসের মাধ্যমে কত বছর পর প্রচলিত চার বছরের চক্রে ফিরছে এশিয়ান গেমস?
উত্তর: চার বছরের প্রচলিত আয়োজন-চক্রে ফিরছে।
৬. জাপান এর আগে কতবার এশিয়ান গেমস আয়োজন করেছে?
উত্তর: দু’বার—১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমায়। ২০২৬ সালে তৃতীয়বার আয়োজন করছে।
৭. ২০২৬ সালের এশিয়ান গেমসে প্রায় কতজন অংশগ্রহণকারী থাকছেন?
উত্তর: প্রায় ১৭ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা, ৪৫টি দেশ ও অঞ্চল থেকে।
৮. ২০২৬ সালের এশিয়ান গেমসে মোট কতটি খেলায় ৪৬৯টি পদক ইভেন্ট থাকছে?
উত্তর: ৪৩টি খেলায় ৪৬৯টি পদক ইভেন্ট।
৯. ২০২৬ সালের এশিয়ান গেমসে কোন কোন নতুন খেলা যুক্ত হয়েছে?
উত্তর: মিক্সড মার্শাল আর্টস, প্যাডেল, সার্ফিং, ভার্চুয়াল তায়কোয়ান্দো এবং টেকবল।
১০. এশিয়ান গেমসের সময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ক্রীড়াবিদদের জন্য কী বিশেষ ব্যবস্থা করা হয়েছে?
উত্তর: বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৪,০০০–৫,০০০ ক্রীড়াবিদ ক্রুজ জাহাজে এবং প্রায় ২,০০০ ক্রীড়াবিদ নাগোয়া বন্দরের অস্থায়ী কাঠের ভিলায় থাকবেন।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

.jpg)


0 মন্তব্যসমূহ