খোশখবর ডেস্কঃ দেখতে একটা ছোট্ট ফল। অথচ পুষ্টির পাওয়ারহাউস। আমলা বা আমলকি ভারতীয় ঘরোয়া চিকিৎসা ও পুষ্টিচর্চায় বহুদিনের পরিচিত একটি ফল। ভিটামিন C ও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই ফলকে আধুনিক পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আমলকিকে বলা হচ্ছে ‘ইন্ডিয়ান সুপারফুড’।
সম্প্রতি ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমলার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যেমন মজাদার তেমন স্বাস্থ্যকরও! তাই প্রশ্ন উঠতেই পারে—কেন এত গুরুত্বপূর্ণ আমলকি?
আমলকি ঠিক কতটা উপকারী?
আমলা বা আমলকি(Indian gooseberry) কে পুষ্টির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ ফল হিসেবে ধরা হয়। এতে রয়েছে প্রচুর ভিটামিন C, অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবারসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ। বলা হয় তাজা আমলার প্রতি ১০০ গ্রামে প্রায় ৬০০–৭০০ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন C থাকতে পারে। আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন C, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং খাদ্যতন্তু। আমলার অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)
আমলকির উল্লেখযোগ্য উপকারিতা
পুষ্টিগুণে ভরপুর আমলায় রয়েছে প্রচুর ভিটামিন C। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ। পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও খাদ্যতন্তু। সাধারণ সর্দি-কাশি ও সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ।
হজমশক্তির জন্য উপকারী আমলকি। আমলায় হজম প্রক্রিয়ায় সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা কমাতেও সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও এর ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। চুলের গোড়া শক্ত রাখা এবং চুলের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে আমলা দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদিক ও ঘরোয়া ব্যবহারে জনপ্রিয়।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা নেয় আমলকি। বলা হয় আমলায় থাকা ক্রোমিয়াম শরীরের ইনসুলিনের প্রতি কোষের সংবেদনশীলতা বজায় রাখতে ভূমিকা নেয়। পাশাপাশি হার্টের জন্যও উপকারী আমলা। আমলা হজমের জন্য সহায়ক এবং এর ভিটামিন C আবার বিভিন্ন উদ্ভিজ্জ জাত খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে।
আমলকি কীভাবে খাবেন?
প্রশ্ন হল প্রতিদিন কীভাবে আমলকি খাবেন? এই ফল আপনি কাঁচা খেতে পারেন। তৈরি করতে পারেন আমলার চাটনি বা রস। আমলা পাউডার মিশিয়ে নিতে পারেন গরম জল, দই কিংবা স্মুদিতে।
ভাত বা ডালের সঙ্গেও কুরিয়ে দেওয়া যায় আমলা। তবে মনে রাখবেন, বেশি আমলকি খেলেই বেশি উপকার—এমনটা নয়। অতিরিক্ত খেলে কারও কারও অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে।
আমলকি চিকিৎসার বিকল্প নয়
পুষ্টিকর হলেও আমলকি কোনও রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। ছোট্ট এই টক ফল পুষ্টির দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ হলেও ওষুধের বিকল্প নয়। তাই স্বাস্থ্যসংক্রান্ত কোনও সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
উত্তর: আমলকিতে ভিটামিন C, অ্যান্টিঅক্সিড্যান্ট, খাদ্যতন্তু-সহ নানা পুষ্টি উপাদান রয়েছে বলে একে ‘ইন্ডিয়ান সুপারফুড’ বলা হয়।
২. প্রশ্ন: আমলকিতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে?
উত্তর: আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে।
৩. প্রশ্ন: আমলকি হজমের ক্ষেত্রে কীভাবে সাহায্য করতে পারে?
উত্তর: আমলকিতে থাকা খাদ্যতন্তু হজম প্রক্রিয়ায় সাহায্য করতে পারে এবং কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা কমাতে সহায়ক হতে পারে।
৪. প্রশ্ন: আমলকি কী কীভাবে খাওয়া যায়?
উত্তর: আমলকি কাঁচা খাওয়া যায়। এছাড়া আমলার চাটনি, রস, পাউডার গরম জল, দই বা স্মুদিতে মিশিয়েও খাওয়া যায়।
৫. প্রশ্ন: বেশি আমলকি খেলেই কি বেশি উপকার পাওয়া যায়?
উত্তর: না। অতিরিক্ত আমলকি খেলে কারও কারও অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে। আর আমলকি কোনও রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ