একনজরে

10/recent/ticker-posts

Safest country in catastrophe জানেন মহাবিপর্যয় হলে পৃথিবীর কোন দেশ সবচেয়ে নিরাপদ? কেন নাম আসছে অস্ট্রেলিয়ার

 


খোশখবর ডেস্কঃ সদ্য সামনে আসা এক গবেষণা মানবজাতিকে একটি বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্নটা ছিল মহাবিপর্যয়ে পৃথিবীর নিরাপদ আশ্রয়স্থল কী বা কোথায় হতে পারে? গবেষকদের মতে, পৃথিবীর কোনো দেশই সব ধরনের মহাবিপর্যয় থেকে ১০০% সুরক্ষিত নয়।তাই তাদের বার্তা দুর্যোগের প্রস্তুতিই হতে পারে আগামী দিনে টিকে থাকার একমাত্র উপায়।


ভাবুন তো, হঠাৎ পৃথিবীতে নেমে এল এক ভয়াবহ বিপর্যয়! হতে পারে পরমাণু যুদ্ধ, বিশাল কোনও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভয়ংকর গ্রহাণুর আঘাত, কিংবা এমন কোনও মহামারি—যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে।তখন প্রশ্ন একটাই—পৃথিবীর কোথায় থাকলে তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ থাকা যাবে?

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)

  
সদ্য ‘গ্লোবাল ক্যাটাস্ট্রফিক রিস্ক’ বা বিশ্বের মহাবিপর্যয়ের বিপদ নিয়ে এক গবেষণা চালিয়েছেন জার্মানির ফার্ন ইউনিভার্সিটি ইন হাগেন-এর গবেষকরা। মহাবিপর্যয় বলতে এমন ঘটনাকে বোঝানো হয়, যাতে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু ঘটাতে পারে। এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে লাইভ সায়েন্স ডট কম।

গবেষণায় তুলনায় নিরাপদ দেশের তালিকায় প্রথমেই উঠে এসেছে অস্ট্রেলিয়ার নাম। চলুন জেনে নিই কেন অস্ট্রেলিয়া সবচেয়ে নিরাপদ? বিজ্ঞানীরা তিন ধরনের বড় বিপদের কথা বিবেচনা করেছেন। যেমন প্রথমত পরমাণু যুদ্ধ বা বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। যাতে পৃথিবীতে সূর্যের আলো কমে যেতে পারে।



দ্বিতীয়ত, ভয়াবহ ভূ-চৌম্বকীয় ঝড় বা বড় ধরনের সাইবার হামলা - যাতে পৃথিবীর গুরুত্বপূর্ণ পরিকাঠামো অচল হয়ে যেতে পারে। আর তৃতীয়ত, ভয়ংকর সংক্রামক রোগ, যা বিশ্বের বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটাতে পারে।এই সব বিপদের ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ— খাদ্য। মহাবিপর্যয়ের জেরে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়লে অনেক দেশ বাইরে থেকে খাবার, জ্বালানি বা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে না।



এখানেই এগিয়ে অস্ট্রেলিয়া। এটি একটি বড় খাদ্য উৎপাদক দেশ। রয়েছে বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল এবং গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প পরিকাঠামো। পাশাপাশি অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সম্ভাব্য পরমাণু সংঘাতের প্রধান কেন্দ্রগুলির থেকে দেশটি অনেক দূরে। গবেষণায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইজরায়েল, রাশিয়া, পাকিস্তান ও ভারতের মতো পরমাণু শক্তিধর দেশগুলো পরমাণু সংঘাতে জড়িয়ে পড়ার বিপদের মুখে রয়েছে। অস্ট্রেলিয়ার পর তুলনামূলকভাবে স্থিতিশীল সম্ভাব্য জায়গা হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা, ব্রাজিল এবং নিউজিল্যান্ডের নাম।



তবে এই গবেষণা এক বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিশ্বকে।গবেষকদের মতে, কোনও দেশই সব ধরনের মহাবিপর্যয় থেকে পুরোপুরি নিরাপদ নয়। তাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা খোঁজার থেকেও বড় প্রশ্ন হল আমরা যে জায়গাতেই থাকি না কেন, বড় বিপর্যয় সামাল দিতে কতটা প্রস্তুত? 

তথ্যঃ লাইভ সায়েন্স ডট কম 


ঝালিয়ে নিন - আপনার জন্য মহাবিপর্যয় কুইজ  


১. প্রশ্ন: গবেষণায় মহাবিপর্যয় বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: এমন ভয়াবহ ঘটনাকে মহাবিপর্যয় বলা হয়েছে, যাতে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু ঘটতে পারে।

২. প্রশ্ন: গবেষণায় তুলনামূলকভাবে নিরাপদ দেশ হিসেবে কোন দেশের নাম প্রথমে উঠে এসেছে?

উত্তর: অস্ট্রেলিয়ার নাম প্রথমে উঠে এসেছে।

৩. প্রশ্ন: গবেষণায় মহাবিপর্যয়ের কত ধরনের বড় ঝুঁকি বিবেচনা করা হয়েছে?

উত্তর: তিন ধরনের বড় ঝুঁকি বিবেচনা করা হয়েছে—পরমাণু যুদ্ধ বা বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভয়াবহ ভূ-চৌম্বকীয় ঝড় বা বড় সাইবার হামলা এবং ভয়ংকর সংক্রামক রোগ।

৪. প্রশ্ন: মহাবিপর্যয়ের সময় অস্ট্রেলিয়ার একটি বড় সুবিধা কী?

উত্তর: অস্ট্রেলিয়া একটি বড় খাদ্য উৎপাদক দেশ। দেশটির বিভিন্ন জলবায়ু অঞ্চল এবং গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প পরিকাঠামো রয়েছে।

৫. প্রশ্ন: অস্ট্রেলিয়ার পর তুলনামূলকভাবে স্থিতিশীল সম্ভাব্য জায়গা হিসেবে কোন দেশগুলোর নাম উঠে এসেছে?

উত্তর: আর্জেন্টিনা, ব্রাজিল এবং নিউজিল্যান্ডের নাম উঠে এসেছে।




[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code