একনজরে

10/recent/ticker-posts

World's highest-paid PM জানেন বিশ্বের সর্বোচ্চ মাইনে পাওয়া প্রধানমন্ত্রী কে? মাইনের অঙ্ক জানলে অবাক হবেন।

খোশখবর ডেস্কঃ বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা হিসেবে আগে থেকেই নাম ছিল সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। এবার তাঁর বার্ষিক মাইনে বাড়িয়ে দেওয়া হল আরও অনেকটা। এনডিটিভি ডট কম সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন কাঠামোয় প্রধানমন্ত্রীর বেঞ্চমার্ক বা নির্ধারিত বার্ষিক বেতন ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (প্রায় ১.৭ মিলিয়ন মার্কিন ডলার) থেকে বেড়ে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার হবে। অর্থাৎ, বছরে বেতন বাড়ছে প্রায় ১.৪ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় টাকার হিসেবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং -র বেতন ৬০ শতাংশেরও বেশি বাড়তে চলেছে। এর ফলে তিনি বছরে প্রায় ২৭ কোটি টাকা বেতন পাবেন। বর্তমানে তাঁর বার্ষিক বেতন প্রায় ১৬.৫ কোটি টাকা।


কেন এত বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর?

আসলে সিঙ্গাপুর সরকারের বক্তব্য, প্রতিযোগিতামূলক বেতন দেওয়ার মাধ্যমে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করা যায় এবং দেশের সুশাসন নিশ্চিত করা সম্ভব। তাই সরকার দীর্ঘদিন ধরেই রাজনৈতিক নেতাদের বেশি মাইনের পক্ষে যুক্তি দিয়ে আসছে। যদিও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ গত ১৫ বছর ধরে মন্ত্রীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন করেনি।

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)  


এবারে শুধু প্রধানমন্ত্রীর নয়, মাইনে বেড়েছে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রীও। তাতে তাঁর বার্ষিক বেতন ১.৮৭ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (প্রায় ১৪.০২ কোটি টাকা) থেকে বেড়ে ৩.০৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (প্রায় ২২.৯৪ কোটি টাকা) হচ্ছে। অন্যদিকে, মন্ত্রীদের বার্ষিক বেতন পদমর্যাদা, দায়িত্ব এবং তাঁদের দফতরের গুরুত্ব অনুযায়ী ১.৮০ মিলিয়ন থেকে ২.৮৮ মিলিয়ন সিঙ্গাপুর ডলার, অর্থাৎ প্রায় ১৩.৫ কোটি থেকে ২১.৫৯ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

https://www.khoshkhobor.in/2026/08/roman-space-telescope.html


বেশি বেতন পাওয়া রাষ্ট্রনেতারা

অর্থের নিরিখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি মাইনে পেলেও বিবিসির রিপোর্ট অনুযায়ী তালিকায় এরপর রয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি, যাঁর বার্ষিক আয় প্রায় ৭ লক্ষ ১৯ হাজার মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন, যাঁর বার্ষিক বেতন প্রায় ৬ লক্ষ ৬ হাজার মার্কিন ডলার। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরে ৪ লক্ষ মার্কিন ডলার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম প্রায় ২ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার বেতন পান।


কত বেতন পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

প্রশ্ন উঠতেই পারে কত বেতন পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ২০২৫ সালের সেপ্টেম্বরে আনন্দবাজার পত্রিকা প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী প্রতি মাসে প্রধানমন্ত্রী মোদীর মূল বেতন ৫০,০০০ টাকা।পাশাপাশি প্রতি মাসে তিনি বিশেষ ভাতা হিসাবে পান ৩,০০০ টাকা। দৈনিক ভাতা হিসাবে মাসে ৬২,০০০ টাকা পান মোদী। সব মিলিয়ে মাসিক বেতন প্রায় ১ লক্ষ ৬৬ হাজার টাকা। বার্ষিক বেতন প্রায় ২০ লক্ষ টাকা।




[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code